Annapurna Bhandar: জুলাইতেই অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে তিনহাজার টাকা? রইল 'অন্নপূর্ণা'র বিরাট আপডেট

Published : Jun 24, 2026, 09:57 AM IST

Annapurna Bhandar Update: জুন শেষ হতে গেলেও এখনও মেলেনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? কবে পাবেন তিনহাজার টাকা? সোমবারের বাজেটে বড়় আপডেট অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। রইল বিস্তারিত আপডেট। বিশদ জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
16
অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আপডেট শুভেন্দু সরকারের

অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এবার সামনে এলো বিরাট আপডেট। জুন মাসে ফর্ম ফিলাপ করেও এখনও যাদের অ্যাকাউন্টে ঢোকেনি তিন হাজার টাকা তাদের জন্য নতুন তথ্য দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কী বলেছেন রাজ্যের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী? বিস্তারিত তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন। 

26
কবে মিলবে নতুন আবেদনকারীদের টাকা?

সদ্য শেষ হওয়া রাজ্য বাজেটে ২০২৬-২০২৭ অর্থবর্ষে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে রাজ্যের ২৫ থেকে ৬০ বছর মহিলাদের আর্থিক ভাবে স্বনির্ভর বা সহায়তা করতে বিপুল বরাদ্দের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই প্রকল্পে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন যোগ্য মহিলারা।

36
জুলাইতে ঢুকবে অন্নপূর্ণার টাকা?

জানা গিয়েছে, এখনও পর্যন্ত ২৮ লক্ষের বেশি গ্রাহকদের অন্নপূর্ণা যোজনায় আর্থিক সহায়তা দিয়েছে রাজ্য সরকার। প্রথম ধাপে এই টাকা দেওয়া হলেও দ্বিতীয় ধাপে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি গ্রাহকদের অ্যাকাউন্টে। কবে মিলবে এই টাকা? যা নিয়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন। এবার সামনে এলো আসল সত্যিটা। 

46
এই মাসেই মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা?

নবান্ন সূত্রে খবর, জুন মাসে যে সমস্ত আবেদনকারী অন্নপূর্ণা প্রকল্পে আবেদন জানিয়েছেন তাদের ফর্ম যাচাই করে জুলাইতেই সেই টাকা অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। প্রত্যেক যোগ্য আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পাবেন বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। 

56
কীভাবে আবেদন করবেন?

সরকারি এই প্রকল্পে আবেদন অনলাইন এবং অফলাইন দুই ভাবেই করা যাচ্ছে। অনলাইনে আবেদনের জন্য যোগ্য গ্রাহকদের সমস্ত ডকুমেন্টস নিয়ে সাইবার ক্যাফেতে বা বাড়ি বসেই ইন্টারনেট সংযোগ থাকলে ফোন, ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে আবেদন জানানো যাবে। এছাড়াও অফলাইনে আবেদন জানাতে হলে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম সংগ্রহ করে তা পৌরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টের ফটোকপি দিয়ে দেবেন। তাহলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। 

66
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প

বঙ্গে বিধানসভা নির্বাচনী আবহে বিজেপির মূল স্লোগানই ছিলো এই অন্নপূর্ণা ভাণ্ডার। রাজ্যে ক্ষমতায় আসলে সকল মহিলাদের তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে ভোটের সময়ে ব্যাপক প্রচার চালায় বিজেপি। ৪ মে ক্ষমতার পালা বদল হতেই  চলতি মাসের ১ জুন থেকে শুরু হয় রাজ্য সরকারের এই প্রকল্পে যোগ্য মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার কাজ। 

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories