MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • Atm Charges Rules: চারবারের বেশি টাকা তুললেই চার্জ কাটছে এটিএম? জানুন আসল কারণ

Atm Charges Rules: চারবারের বেশি টাকা তুললেই চার্জ কাটছে এটিএম? জানুন আসল কারণ

Atm Charges Rules: চারবারের বেশি লেনদেন করলেই এটিএম থেকে অতিরিক্ত টাকা কাটছে? জানেন কেন? এক এটিএম কার্ড অন্য এটিএমে ব্যবহার করলেও টাকা কাটে। কিন্তু কেন? কারণ জানলে চমকে যাবেন। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jun 24 2026, 09:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
একাধিকবার এটিএম থেকে টাকা তুললে কেন চার্জ কাটে?
Image Credit : INSTAGRAM

একাধিকবার এটিএম থেকে টাকা তুললে কেন চার্জ কাটে?

জানেন কোনও গ্রাহক যদি মাসে চারবারের বেশি এটিএম কার্ড ব্যবহার করে টাকা লেনদেন করেন তাহলে তার অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত চার্জ হিসেবে কখনও ১৯ টাকা কখনও ২৫ টাকা বা তার বেশি চার্জ কাটা হয়। কিন্তু এই নিয়ম কেন জানেন? রইল সম্পূর্ণ আপডেট। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
 গ্রাহকদের জন্য কেন এই নিয়ম?
Image Credit : Asianet News

গ্রাহকদের জন্য কেন এই নিয়ম?

আপনার নিজস্ব ব্যাঙ্কের এটিএম হোক কিংবা অন্য কোনও ব্যাঙ্কের এটিএম চারবারের অধিক ব্যবহার করলেই এই চার্জ কাটে। তার নির্দিষ্ট কিছু কারণও রয়েছে। যেমন ধরুন- একটি এটিএম রক্ষণাবেক্ষণ, সেখানে নিরাপত্তা কর্মী রাখা, নিয়মিত টাকা ভর্তি করা এবং বিদ্যুত ও ইন্টারনেট সংযোগের জন্য প্রতি লেনদেনে ব্যাংকের একটি নির্দিষ্ট খরচ হয়। সেই ব্যয় পূরণ করতে গ্রাহকদের থেকে নির্দিষ্ট অঙ্কের টাকা তাদের অ্যাকাউন্ট থেকে কাটা হয়। যেটা আদতে এটিএম চার্জ হিসেবেই পরিচিত। 

Related Articles

Related image1
Fuel Prices: অপরিশোধিত তেলের দাম কমলেও, পেট্রল-ডিজেলের দরে স্বস্তি নেই! জানুন আজকের দাম
Related image2
DA Hike News: ৩৮ শতাংশ ডিএ বাড়লে অক্টোবর থেকে কত টাকা করে ঢুকবে অ্যাকাউন্টে? জানুন এক ক্লিকে
36
ব্যাংকগুলোর পারস্পরিক চুক্তি
Image Credit : X

ব্যাংকগুলোর পারস্পরিক চুক্তি

এছাড়াও আপনি যখন নিজের ব্যাংকের এটিএম ছাড়া অন্য কোনও ব্যাংকের এটিএম ব্যবহার করেন, তখন সেই ব্যাংকটিকে আপনার ব্যাংক কিছু টাকা (Interchange Fee) দেয়। এই খরচটি ব্যাংক গ্রাহকের ওপর চাপিয়ে দেয়। ফলে অ্যাকাউন্ট থেকে টাকা কাটে। 

46
ডিজিটাল লেনদেনে গ্রাহকদের উৎসাহিত করা
Image Credit : Asianet News

ডিজিটাল লেনদেনে গ্রাহকদের উৎসাহিত করা

তবে এই চার্জ কাটার পিছনে আরও একটি বড় কারণ হিসেবে মনে করা হয় যে, গ্রাহকদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করা। যাতে গ্রাহকরা বেশি বেশি ইউপিআই ট্রান্জাকশন বা অনলাইন পেমেন্ট, ক্যাশলেস পেমেন্টের ব্যবহার করেন। এতে এটিএমের উপর চাপও কমে। খরচও বাঁচে অনেকাংশে। 

56
ফ্রি লিমিট
Image Credit : Getty

ফ্রি লিমিট

এছাড়াও গ্রাহকদের সাধারণ সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে বেশিরভাগ ব্যাংক মাসে ৪ থেকে ৫টি এটিএম লেনদেন (আর্থিক এবং অনার্থিক) বিনামূল্যে দিয়ে থাকে। এবং এই ফ্রি লিমিট শেষ হয়ে গেলে প্রতিটি সফল লেনদেনের জন্য ব্যাংক সাধারণত ২০ টাকা থেকে ২৫ টাকা পর্যন্ত চার্জ, সঙ্গে জিএসটি কেটে থাকে।

66
ব্যালেন্স চেক করলেও চার্জ কাটে ব্যাঙ্ক
Image Credit : Getty

ব্যালেন্স চেক করলেও চার্জ কাটে ব্যাঙ্ক

এটিএম-এ কেবল টাকা তোলাই নয়, বরং ব্যালেন্স চেক করা বা মিনি স্টেটমেন্ট বের করার মতো কাজগুলোকেও অনেক সময় লেনদেনের অন্তর্ভুক্ত ধরা হয়। আর এতেও নির্দিষ্ট অঙ্কের চার্জ কাটে ব্যাঙ্কগুলি। 

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
ব্যবসার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Flight Fare: ফের বাড়তে পারে বিমানের ভাড়া, জ্বালানি সংকটে নাজেহাল সংস্থাগুলো
Recommended image2
Stock Market Profit: প্রথমে পতন এবং তারপরেই শুরু বুল রান! শেয়ার বাজারে উত্থানের রহস্যটা আসলে কী?
Recommended image3
Indian Railway new IRCTC website: আসছে নতুন IRCTC ওয়েবসাইট! টিকিট বুকিংয়ে আসছে বড় পরিবর্তন?
Recommended image4
Gold Rate Update: বাড়ির শুভ অনুষ্ঠানে সোনা না দিলে কি চলে! ২০৩০ সালের মধ্যে দাম কত হবে? চমকে যাবেন
Recommended image5
Amitabh Bachchan Portfolio: বচ্চনের পোর্টফোলিওর গোপন স্টক ফাঁস! একদিনে ১.৬৪ কোটি আয় করেছেন এই শেয়ারটি থেকে
Related Stories
Recommended image1
Fuel Prices: অপরিশোধিত তেলের দাম কমলেও, পেট্রল-ডিজেলের দরে স্বস্তি নেই! জানুন আজকের দাম
Recommended image2
DA Hike News: ৩৮ শতাংশ ডিএ বাড়লে অক্টোবর থেকে কত টাকা করে ঢুকবে অ্যাকাউন্টে? জানুন এক ক্লিকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved