বিজেপি সরকারের চালু করা অন্নপূর্ণা যোজনায় যোগ্য মহিলাদের মাসে ৩ হাজার টাকা দেওয়া হচ্ছে। তবে অযোগ্যদের বাদ দিতে ফের ভেরিফিকেশনের সম্ভাবনা রয়েছে। যাদের টাকা আটকে আছে তারা ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন।
ফের খবরে অন্নপূর্ণা যোজনা। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সব থেকে বেশি খবরে থেকেছে অন্নপূর্ণা যোজনা স্কিম। রাজ্যের মহিলাদের জন্য এই স্কিম চালু করেছে বিজেপি সরকার। এই ভাতা বাবদ প্রতি মাসে ৩ হাজার টাকা করে ঢুকছে অ্যাকাউন্টে।
25
জুন মাস থেকে সরকার দিচ্ছে অন্নপূর্ণা যোজনা। কেবল যোগ্য মহিলাদের দেওয়া হচ্ছে ভাতা। যাদের পারিবারিক আয় সরকারের বেঁধে দেওয়া আয় সীমার মধ্যে তারাই কেবল পাচ্ছে ভাতা।
35
আর এই কারণেই আবেদন করার পর হচ্ছে একাধিকবার ভেরিফিকেশন। এবার শোনা যাচ্ছে ফের হতে পারে ভেরিফিকেশন। যারা ইতিমধ্যে ভাতা পাচ্ছেন, তাদের মধ্যে যদি অযোগ্য কেউ থাকেন তাদের নাম এবার বাদ যেতে পারে বলে শোনা যাচ্ছে। তবে, আপাতত সরকারি কোনও ঘোষণা হয়নি নতুন করে। কিন্তু, অনেকেই দাবি করেছেন যে অযোগ্যদের বাদ দিতে হচ্ছে ভেরিফিকেশ।
এদিকে যদি এখনও নভেম্বর মাসের টাকা না পেয়ে থাকেন তাহলে ওয়েবসাইটে গিয়ে তা যাচাই করুন। অন্নপূর্ণা যোজনার আবেদনের স্ট্যাটাস অনেকের আন্ডার প্রসেস পর্যায়ে আছে বলেই দেখাচ্ছে। এমনকি যোগ্য সত্ত্বেও অনেকের প্রাপ্য টাকা আটকে আছে। সেক্ষেত্রে ক্লেইম করলে মিলতে পারে টাকা।
55
এদিকে, প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ভেরিফিকেশনের সময় যদি কোনও আবেদনকারীর কাগজপত্রে অসংগতি, নামের ভুল বা সন্দেহজনক কিছু ধরা পড়ে তাহলে সেই আবেদনটি সরাসরি বাতিল না করে আন্ডার প্রসেস পর্যায়ে রাখা হচ্ছে। তাই এই সব তথ্য পেতে সবার আগে ওয়েবসাইটে যান। সেখান থেকে মিলবে তথ্য।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.