MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Cyclone Akvan: বৃষ্টির জেরে পাকা ধান মই, সবজি, আলু চাষেও ক্ষতির আশঙ্কা! এখনই কী কী করবেন?

Cyclone Akvan: বৃষ্টির জেরে পাকা ধান মই, সবজি, আলু চাষেও ক্ষতির আশঙ্কা! এখনই কী কী করবেন?

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনে সবচেয়ে বেশি চিন্তায় কৃষকরা। মাঠে পাকা ধান, সবজি এবং আলু চাষের জমিতে ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

3 Min read
Author : Sanjoy Patra
Published : Nov 20 2026, 12:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : ANI

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনে সবচেয়ে বেশি চিন্তায় কৃষকরা। মাঠে পাকা ধান, সবজি এবং আলু চাষের জমিতে ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কৃষকদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দফতর। কীভাবে ফসল বাঁচাবেন, বৃষ্টির জল জমলে কী করবেন, এমনকী কোন সময়ে সার ও কীটনাশক প্রয়োগ করা উচিত নয়, তারও বিস্তারিত পরামর্শ দেওয়া হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : X

কোন কোন জেলায় ফসলের ক্ষতির আশঙ্কা?

কৃষি দফতরের সতর্কবার্তা অনুযায়ী, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া ও হুগলি-সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি, মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতিভারী বৃষ্টি চলছে। এর ফলে আমন ধান, আলু ও বিভিন্ন ধরনের সবজি চাষে ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। তাই পরিস্থিতি বুঝে আগাম ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে কৃষি দফতর।

36
Image Credit : Asianet News

ফসল বাঁচাতে কৃষকদের এখনই কী কী করতে হবে? ৮ দফা নির্দেশিকা

১. পাকা আমন ধান দ্রুত কেটে নিন

যেসব জমিতে আমন ধান ৮০ শতাংশ বা তার বেশি পেকে গিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি বুঝে দ্রুত ধান কাটার ব্যবস্থা করুন। ধানগাছ জমিতে শুয়ে পড়লে ক্ষতির আশঙ্কা বাড়বে। তাই দেরি না করে ফসল ঘরে তোলার প্রস্তুতি নিন।

২. ধানগাছ শুয়ে পড়লে কী করবেন?

বৃষ্টিতে ধানগাছ জমিতে হেলে পড়লে দু-তিনটি জায়গায় একসঙ্গে ধানের গোছা বেঁধে দিতে পারেন। এতে ধানের শিষ যাতে জমির জলে স্পর্শ না করে, তা নিশ্চিত করা সম্ভব হবে। দ্রুত ধান কাটার জন্য কম্বাইন হারভেস্টার ব্যবহার করতে পারেন। প্রয়োজনে জেলার কৃষি যান্ত্রিকীকরণ ভাড়া কেন্দ্রের সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ধান কেটে এমন উঁচু জায়গায় গোলাজাত করুন, যেখানে বৃষ্টির জল পৌঁছবে না।

46
Image Credit : ANI

৩. আলু চাষ কয়েক দিন পিছিয়ে দিন

যেসব এলাকায় আলু চাষের পরিকল্পনা রয়েছে, সেখানে আপাতত কয়েক দিন অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে এবং মাটির জো বা আর্দ্রতা চাষের উপযুক্ত হলে তবেই আলু লাগান।

৪. এখনই সার বা কীটনাশক প্রয়োগ করবেন না

এই মুহূর্তে জমিতে সার কিংবা কীটনাশক প্রয়োগ করা থেকে বিরত থাকুন। কারণ, বৃষ্টির জলে এই রাসায়নিক ধুয়ে নষ্ট হয়ে যেতে পারে। তাতে আর্থিক ক্ষতির পাশাপাশি ফসলেরও ক্ষতি হতে পারে।

৫. পাকা সবজি দ্রুত তুলে ফেলুন

যেসব সবজি মাঠে পরিপক্ব অবস্থায় রয়েছে, সেগুলি দ্রুত তুলে ফেলার ব্যবস্থা করুন। ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে জমিতে থাকা পাকা সবজি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

56
Image Credit : Asianet News

৬. সবজির মাচা ও পানের বরজ মেরামত করুন

বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইলে সবজির মাচা ভেঙে যেতে পারে। তাই সবজির মাচা এবং পানের বরজের প্রয়োজনীয় মেরামত করে নিন। এতে ঝোড়ো হাওয়ার কারণে ক্ষতির আশঙ্কা কমানো সম্ভব।

৭. জমিতে জল জমলে দ্রুত বের করে দিন

সবজি কিংবা আলু লাগানো জমিতে বৃষ্টির জল জমে থাকলে যত দ্রুত সম্ভব সেই জল বের করে দেওয়ার ব্যবস্থা করুন। জমিতে দীর্ঘক্ষণ জল জমে থাকলে গাছের গোড়া পচে যাওয়ার আশঙ্কা থাকে। দীর্ঘমেয়াদি আমন ধানের ক্ষেত্রে ধান কাটতে দেরি হলে বাদামি শোষক পোকার আক্রমণের পরিস্থিতি অনুযায়ী কৃষি দফতরের সুপারিশ মেনে ফসল সুরক্ষার ব্যবস্থা নিতে বলা হয়েছে।

66
Image Credit : Asianet News

৮. সবজির জমিতে রোগ নিয়ন্ত্রণে কী করবেন?

জমিতে জল জমে থাকার পর তা বেরিয়ে গেলে সবজিতে সাধারণ পচা বা ধসা জাতীয় রোগের আশঙ্কা থাকে। এই ধরনের রোগ নিয়ন্ত্রণে কৃষি দফতরের নির্দেশিকায় ছত্রাকনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, প্রয়োজনে প্রতি লিটার জলে ২.৫ গ্রাম ম্যানকোজেব ৭৫ শতাংশ অথবা ৪ গ্রাম কপার অক্সিক্লোরাইড ৫০ শতাংশ মিশিয়ে স্প্রে করা যেতে পারে। তবে স্প্রে করার আগে স্থানীয় কৃষি আধিকারিকের পরামর্শ নেওয়া জরুরি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Annapurna Yojana 2026: ফের খুলছে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনের পোর্টাল! কত তারিখ থেকে শুরু ফর্ম ফিলআপ?
Recommended image2
West Bengal Weather: আজও রেহাই নেই! ৫ জেলায় অতিভারী বৃষ্টি, আবহাওয়া নিয়ে বড় আপডেট
Recommended image3
Now Playing
আর ভিক্ষা করতে হবে না! বৃহন্নলাদের জন্য বড় সুখবর, কী বললেন অগ্নিমিত্রা?
Recommended image4
Civic Volunteer: সিভিক ভলান্টিয়ারদের এবার জমা দিতে হবে এই কাগজ, না পারলেই চাকরি যাবে?
Recommended image5
Madhyamik HS Exam 2027 Dates: জনগণনার জন্য পিছিয়ে গেল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা! নতুন সূচি ঘোষণা করলেন শিক্ষা মন্ত্রী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved