Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় দক্ষিণ দিনাজপুর, মালদহ, আসানসোল, পুরুলিয়া থেকে উত্তর ২৪ পরগনা— রাজ্যজুড়ে বিক্ষোভ-অবরোধে উত্তপ্ত পরিস্থিতি, পুলিশি হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আনার চেষ্টা।
আগস্ট মাসে রাজ্যে এক কোটিরও বেশি মহিলা টাকা পাবেন বলে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু মুখ্যমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা না পেয়ে ক্ষুব্ধ রাজ্যের প্রচুর মহিলা। ক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ল রাজ্যের একাধিক জেলায়।
27
মুখ্যমন্ত্রীর ঘোষণা
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, ২০ অগস্ট বেলা ১২টার মধ্যে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু টাকা না ঢুকলে ব্যবস্থা নেবে সরকার। মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের পরেও থামেনি বিক্ষোভ।
37
দঃ দিনাজপুরে বিক্ষোভ
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এসডিও অফিসের গেট জোর করে খুলে ভেতরে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারী মহিলারা, শেষে বন্ধ করে দিতে হয় মূল প্রবেশপথ। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছোন বালুরঘাট থানার আইসি, তবে উত্তেজনা রয়েই যায় এলাকায়।
মালদহের ইংলিশবাজার পুরসভাতেও বিক্ষোভ দেখান শতাধিক মহিলা। তাঁদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না সদুত্তর।
আসানসোলেও অন্নপূর্ণা থেকে বঞ্চিত মহিলারা মহকুমাশাসকের অফিসে বিক্ষোভ দেখান, অভিযোগ অনলাইন-অফলাইন দুই ভাবেই আবেদন করেও মেলেনি টাকা।
পুরুলিয়ার রঘুনাথপুরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান উপভোক্তারা, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
57
উত্তর ২৪ পরগনায় বিক্ষোভ
উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে যশোর রোড অবরোধ ঘিরে তৈরি হয় দীর্ঘ যানজট, পরে পুরসভায় ঢুকে এগজ়িকিউটিভ অফিসারের ঘর ঘেরাও করেন বিক্ষোভকারীরা।
অশোকনগর-কল্যাণগড় পুরসভাতেও উত্তেজনা ছড়ায় বিক্ষোভকে কেন্দ্র করে, অভিযোগ ভাঙচুরেরও। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুমন হীরা।
67
উপভোক্তাদের অভিযোগ
উপভোক্তাদের অভিযোগ, ভেরিফিকেশনে ‘অ্যাপ্রুভড’ দেখানোর পরেও পরে ওয়েবসাইটে তিনটি বাড়ি থাকার কথা দেখিয়ে বাদ দেওয়া হচ্ছে যোগ্য উপভোক্তাদের। মধ্যমগ্রাম, অশোকনগরের পাশাপাশি বনগাঁতেও একই অভিযোগ।
77
সোমবার থেকে টাকা বিলি শুরু
আন্নপূর্ণা যোজনার আওতায় মাসিক ৩,০০০ টাকা বরাদ্দের তৃতীয় কিস্তির টাকা সোমবার ১৭ আগস্ট থেকে বিলি করা শুরু করেছে রাজ্য সরকার। দীর্ঘ যাচাই-বাছাইয়ের পর সোমবার থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হচ্ছে। দীর্ঘ অপেক্ষার পর টাকা হাতে পাওয়ার আশায় প্রহর গুনছেন বহু মহিলা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.