- Home
- West Bengal
- Kolkata
- অনুদান: ১ কোটি টাকা পর্যন্ত অনুদান! ক্রীড়াক্ষেত্রে বড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর সরকারের
অনুদান: ১ কোটি টাকা পর্যন্ত অনুদান! ক্রীড়াক্ষেত্রে বড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর সরকারের
sports Fund: পশ্চিমবঙ্গ সরকারের নয়া ক্রীড়া সহায়তা প্রকল্পে অলিম্পিক পদকজয়ীদের ১ কোটি টাকা পর্যন্ত পুরস্কার, ক্রীড়াবিদদের মাসিক ভাতারও ঘোষণা।

ত্রুীড়াক্ষেত্রে বড় অনুদান ঘোষণা
রাজ্যের ক্রীড়াক্ষেত্রে কৃতী খেলোয়াড়দের জন্য বিরাট সিদ্ধান্ত নিল সরকার। মন্ত্রিসভার বৈঠকে সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যক্তির পাশাপাশি আয়োজন সংস্থাকেও

শ্যামা প্রসাদ মুখার্জি ক্রীড়া সহায়তা প্রকল্প
চালু হচ্ছে ‘শ্যামা প্রসাদ মুখার্জি ক্রীড়া সহায়তা প্রকল্প’। জাতীয় গেমস বা টুর্নামেন্টে অংশ নিলে প্রতিটি দল ও ব্যক্তিগত ক্রীড়াবিদ পাবেন সর্বোচ্চ ১ কোটি টাকা।
আয়োজন সংস্থাগুলিকে আর্থিক সাহায্য
আয়োজক সংস্থাগুলিকেও মিলবে আর্থিক সহায়তা। জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনে ১ কোটি এবং রাজ্য গেমস আয়োজনে ৫০ লক্ষ টাকা দেওয়ার ভাবনা রাজ্যের।
অটল খেল সম্মান
অটল খেল সম্মানের আওতায় অলিম্পিকে সোনাজয়ীরা পাবেন ১ কোটি টাকা, রুপো জয়ীরা ৭৫ লক্ষ এবং ব্রোঞ্জজয়ীরা ৫০ লক্ষ টাকা পুরস্কার।
মোটা অঙ্কের পুরস্কার
কমনওয়েলথ, এশিয়ান গেমস ও বিশ্বচ্যাম্পিয়নশিপেও থাকছে মোটা অঙ্কের পুরস্কার। সোনাজয়ীদের জন্য বরাদ্দ ৫০ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কারমূল্য।
মাসিক অনুদান ঘোষণা
জাতীয়-আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলার প্রতিনিধিত্বকারী ক্রীড়াবিদরা পাবেন মাসিক ১০ হাজার টাকা ভাতা। ‘মুখ্যমন্ত্রী কৃতি ক্রীড়াবিদ সম্মান যোজনা’র আওতায় মিলবে মাসিক সাম্মানিক।

