Annapurna Yojana: দিওয়ালির আগেই অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার? ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published : Nov 05, 2026, 12:24 PM IST

নভেম্বর মাসের কিস্তি নিয়ে বিশেষ ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী। দিওয়ালির আগেই অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার? জেনে নিন কী জানালেন।

PREV
15

এবার বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক চমক দিয়ে চলেছে। ক্ষমতায় এসেই একদিকে যেমন নতুন নতুন ভাতা চালু করেছিল, তেমনই বেশ কিছু ভাতা দ্বিগুণ করা হয়। এরই সঙ্গে সরকারি কর্মীদের জন্য নিয়ে এসেছে একাধিক সুবিধা।

25

এই সবের মধ্যে সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে অন্নপূর্ণা যোজনা। রাজ্যের মহিলারা মাসে ৩ হাজার টাকা করে পাচ্ছে অন্নপূর্ণা যোজনা বাবদ। এবার এই ভাতা নিয়ে এল নয়া তথ্য। নভেম্বর মাসের কিস্তি নিয়ে বিশেষ ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী।

35

সাধারণ নিয়মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই অর্থ দেওয়া হলেও এবার উৎসবের দিনক্ষণ মাথায় রেখে আগেই টাকা পাঠানোর উদ্যোহ নেওয়া হয়েছে। কারণ ৮ নভেম্বর কালীপুজো। এখন দেখার সত্যিই ৮ তারিখের আগে ঢোকে কিনা টাকা।

45

এদিকে আবার যুবশক্তি ভাতার জন্য আবেদন প্রক্রিয়া চালু হওয়ার কথা চলতি মাসেই। এই প্রসঙ্গেও জানান মুখ্যমন্ত্রী। যুবসমাজের জন্য নির্বাচনী সংকল্পপত্রে দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজও এগোচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

55

এরই সঙ্গে এবার চালু হতে চলেছে West Bengal Salary Advance Scheme। এই প্রকল্পের মাধ্যমে কর্মীরা নিজেদের বেতনের ভিত্তিতে স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি অগ্রিম টাকা তুলতে পারবেন। যে কোনও জরুরি প্রয়োজনে আকস্মিক টাকার প্রয়োজন হলে এভাবে তা পাওয়া সম্ভব।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories