Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা প্রতি মাসের কত তারিখে ঢুকবে? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published : Aug 06, 2026, 07:37 PM IST

অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকারের বড় ঘোষণা। আগামী ১৭ আগস্ট থেকে যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা পাঠানো শুরু হবে। তবে ওই দিনই সব আবেদনকারী টাকা পাবেন না।

PREV
16

অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকারের বড় ঘোষণা। আগামী ১৭ আগস্ট থেকে যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা পাঠানো শুরু হবে। তবে ওই দিনই সব আবেদনকারী টাকা পাবেন না। যাদের আবেদন যাচাই (ভেরিফিকেশন) সম্পূর্ণ হয়েছে এবং কোনও ত্রুটি ধরা পড়েনি, তাঁরাই প্রথম পর্যায়ে এই আর্থিক সহায়তা পাবেন।

26

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ৩১ জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনার আবেদন নেওয়া হয়েছে। অফলাইন ও অনলাইন মিলিয়ে মোট ২ কোটি ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে। বর্তমানে সমস্ত আবেদন যাচাইয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

36

সরকার জানিয়েছে, ১০ আগস্ট দুপুর ২টায় সাংবাদিক বৈঠক করে জানানো হবে কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য যোগ্য হয়েছেন এবং কারা এখনও যোগ্য নন। আবেদন যাচাইয়ের নিয়ম, যোগ্যতার মানদণ্ড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ও ওই দিন বিস্তারিত জানানো হবে।

46

সরকার স্পষ্ট করেছে, ১৭ আগস্ট থেকেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে, কিন্তু সব যোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টে একই দিনে টাকা পৌঁছবে না। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই পর্যায়ক্রমে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা পাঠানো হবে। ১০ জুলাই পর্যন্ত আবেদন করা এবং যাদের নথি যাচাইয়ে কোনও সমস্যা পাওয়া যায়নি, তাঁরা প্রথম দফায় টাকা পাওয়ার সম্ভাবনা বেশি।

56

অন্যদিকে ১১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে আবেদনকারীদের ভেরিফিকেশন শেষ হতে কিছুটা সময় লাগতে পারে। ফলে তাঁদের টাকা পেতেও দেরি হতে পারে। শুভেন্দু জানিয়েছেন, একটা প্রকল্প চালাতে গেলে যে ন্যূনতম অর্থনৈতিক প্রক্রিয়া মানতে হয়, সেটা মানা হবে।

66

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৩১ জুলাই পর্যন্ত মোট ২ কোটি ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে। প্রতিটি আবেদনের তথ্য, নথি এবং যোগ্যতার শর্ত খতিয়ে দেখা হচ্ছে। যাচাই শেষ হলেই ধাপে ধাপে যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই মাসের ক্ষেত্রে ১৭ আগস্ট থেকে টাকা দেওয়া হবে। এরপর থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে নিয়মিতভাবে যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই আর্থিক সহায়তা পাঠানো হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories