Annapurna Yojana: পুজোর মাসে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? প্রকাশ্যে এল দিনক্ষণ

Published : Oct 10, 2026, 08:56 AM IST

বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনার আওতায় রাজ্যের মহিলারা প্রতি মাসে ৩ হাজার টাকা করে পাচ্ছেন। সেপ্টেম্বর মাসে মোদীর জন্মদিনে এই টাকা দেওয়া হয়েছিল। এবার দুর্গাপুজোর আগে অক্টোবর মাসের কিস্তির টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

PREV
15

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক নতুন প্রকল্প ও ভাতা নিয়ে এসেছে সরকার। এই সকল প্রকল্প ও ভাতা দ্বারা উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ। এই তালিকায় আছে কন্যারত্ন, অন্নপূর্ণা যোজনা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতার মতো একাধিক ভাতা।

25

এই সকল ভাতার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য অন্নপূর্ণা যোজনা। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে বাংলায় চালু ছিল লক্ষ্মীর ভাণ্ডার। সে সময় মিলত দেড় হাজার টাকা করে। তবে, বর্তমানে সেই লক্ষ্মীর ভাণ্ডারের বদলে চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা।

35

বর্তমানে রাজ্যের মহিলারা পাচ্ছেন ৩ হাজার টাকা করে। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলা পাচ্ছেন টাকা। গত মাসে এই প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি ৫৮ লক্ষ মহিলা টাকা পাচ্ছেন। জুন থেকে দেওয়া হচ্ছে টাকা। এবার অক্টোবর মাসের টাকা দেওয়ার পালা।

45

জুন থেকে অগস্ট মাসে টাকা মাসের মাঝ বরাবর মিলেছে। কিন্তু সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হয়েছে ১৭ তারিখ। সেদিন ছিল মোদীর জন্মদিন। এই দিনেই পালিত হয়েছিল অন্নপূর্ণা দিবস। আর এই দিনে দেওয়া হয়েছিল সেপ্টম্বর মাসের কিস্তি।

55

এখন প্রশ্ন হল কবে ঢুকবে অক্টোবর মাসের টাকা? প্রতি মাসে ১৫ তারিখে টাকা দেওয়া শুরু হয়। তবে, এবার ১৫ তারিখ পঞ্চমী। সে কারণে সকলের অনুমান এই মাসে মহালয়ার পর অর্থাৎ ১২ থেকে ১৪ তারিখে মধ্যে দেওয়া হবে টাকা। এখনও পর্যন্ত নিশ্চিত কোনও ঘোষণা না হলেও এমনই শোনা যাচ্ছে সর্বত্র।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories