MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Nabanna Salary Hike: পুজোর আগেই সুখবর, এই সরকারি কর্মীদের বেতন বাড়ল! বাড়ানো হল এই ভাতা

Nabanna Salary Hike: পুজোর আগেই সুখবর, এই সরকারি কর্মীদের বেতন বাড়ল! বাড়ানো হল এই ভাতা

পুজোর আগেই সুখবর, এই সরকারি কর্মীদের বেতন বাড়ল! বাড়ানো হল এই ভাতা। অক্টোবর থেকে ভাতা বেড়ে যাওয়ায় বেতনও ঢুকবে বেশি। এই সরকারি কর্মীরা বেতন বৃদ্ধির সুবিধা পাবেন। ভাতা পাওয়ার আগের নিয়ম ও শর্ত অপরিবর্তিত থাকছে।

2 Min read
Author : Parna Sengupta
Published : Oct 04 2026, 12:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
১ অক্টোবর থেকে বাড়ছে ভাতা
Image Credit : stockPhoto

১ অক্টোবর থেকে বাড়ছে ভাতা

পুজোর আগেই রাজ্যের পুলিশকর্মীদের জন্য বড়সড় আর্থিক সুখবর। এক ধাক্কায় ৫০০ টাকা করে বাড়ানো হল রেশন ভাতা (Ration Allowance)। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে বর্ধিত হারে এই ভাতা কার্যকর হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
১৫০০ থেকে বেড়ে ২০০০ টাকা
Image Credit : stockPhoto

১৫০০ থেকে বেড়ে ২০০০ টাকা

এতদিন রাজ্যের নির্দিষ্ট শ্রেণির পুলিশকর্মীরা মাসে ১,৫০০ টাকা করে রেশন ভাতা পেতেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেই ভাতা বেড়ে হচ্ছে মাসে ২,০০০ টাকা। অর্থাৎ প্রতি মাসে অতিরিক্ত ৫০০ টাকা পাবেন সংশ্লিষ্ট পুলিশকর্মীরা।

Related Articles

Related image1
Nabanna Salary: পুজোর মাসে লক্ষ্মীলাভ সরকারি কর্মীদের! DA, বোনাসের সঙ্গে দু'বার বেতন অক্টোবরে
Related image2
Nabanna Salary Hike: পুজোর আগেই বড় স্বস্তি! রাজ্যের এই সরকারি কর্মীদের বেতন বাড়লো অক্টোবর থেকেই
37
অক্টোবর থেকেই কার্যকর
Image Credit : Asianet News

অক্টোবর থেকেই কার্যকর

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর থেকেই নতুন হারে রেশন ভাতা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হবে। ফলে পুজোর মাস থেকেই সংশ্লিষ্ট পুলিশকর্মীদের হাতে বাড়তি ৫০০ টাকা করে আসবে।

47
কারা পাবেন এই সুবিধা?
Image Credit : gemini

কারা পাবেন এই সুবিধা?

রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের সার্জেন্ট, সাব-ইনস্পেক্টর এবং তার নিচের পদমর্যাদার পুলিশকর্মীরা এই বর্ধিত রেশন ভাতার আওতায় থাকবেন। অর্থাৎ নির্দিষ্ট পদমর্যাদার পুলিশকর্মীদের জন্যই এই সুবিধা প্রযোজ্য হবে।

57
পুরনো নিয়মে কোনও বদল নয়
Image Credit : Asianet News

পুরনো নিয়মে কোনও বদল নয়

রেশন ভাতা পাওয়ার ক্ষেত্রে আগের নিয়ম ও শর্তগুলিতে কোনও পরিবর্তন করা হয়নি। সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগের মেমোরেন্ডাম ও নির্দেশিকায় নির্ধারিত অন্যান্য শর্তগুলি বহাল থাকবে। ২০১৭ সালের সরকারি নির্দেশিকাতেও ইন্সপেক্টরের নিচের পদমর্যাদার পুলিশকর্মীদের জন্য ₹১,৫০০ রেশন ভাতার কথা বলা হয়েছিল।

67
পুজোর আগে বাড়তি সুবিধা
Image Credit : gemini

পুজোর আগে বাড়তি সুবিধা

দুর্গাপুজোর ঠিক আগে এই ভাতা বৃদ্ধির ফলে সংশ্লিষ্ট পুলিশকর্মীদের মাসিক আর্থিক সুবিধা কিছুটা বাড়ল। নতুন হারে বছরে মোট ৬,০০০ টাকা অতিরিক্ত রেশন ভাতা পাওয়ার সুযোগ তৈরি হবে।

77
বিজ্ঞপ্তি জারি করল স্বরাষ্ট্র দফতর
Image Credit : Asianet News

বিজ্ঞপ্তি জারি করল স্বরাষ্ট্র দফতর

ঘোষণার পর এবার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও জারি হয়ে গেল। ফলে ১ অক্টোবর থেকে ১,৫০০ টাকার পরিবর্তে ২,০০০ টাকা হারে রেশন ভাতা পাওয়ার বিষয়টি স্পষ্ট হল। পুজোর মাসে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের সংশ্লিষ্ট কর্মীদের জন্য এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ আর্থিক আপডেট।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্য়ায় ২০৩১ সালে কি আবার মুখ্যমন্ত্রী হবেন? AI-র উত্তরে চমকে যাবেন
Recommended image2
জোর করে শাঁখা-সিঁদুর পরিয়ে ধর্ষণ! গাইঘাটায় নাবালিকার ঝুলন্ত উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Recommended image3
Ajker Bangla Live News: Nabanna Salary Hike - পুজোর আগেই সুখবর, এই সরকারি কর্মীদের বেতন বাড়ল! বাড়ানো হল এই ভাতা
Recommended image4
Now Playing
Durga Puja 2026: এক প্যান্ডেলে দেবী দুর্গার ১০৮টি রূপ! সঙ্গে ২১৫টি মূর্তি
Recommended image5
WB Weather Update: পুজোয় কি ভাসবে বাংলা? বর্ষা বিদায় নিয়ে বড় আপডেট
Related Stories
Recommended image1
Nabanna Salary: পুজোর মাসে লক্ষ্মীলাভ সরকারি কর্মীদের! DA, বোনাসের সঙ্গে দু'বার বেতন অক্টোবরে
Recommended image2
Nabanna Salary Hike: পুজোর আগেই বড় স্বস্তি! রাজ্যের এই সরকারি কর্মীদের বেতন বাড়লো অক্টোবর থেকেই
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved