Annapurna Yojana: ভাতা চালু হওয়ার পরও বাতিল হতে পারে, তৃতীয় কিস্তির আগে বিশেষ ঘোষণা সরকারের

Published : Jul 30, 2026, 11:55 AM IST

মমতা সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এখন অন্নপূর্ণা ভাণ্ডার নামে পরিচিত, যেখানে মাসিক ভাতা বেড়ে ৩০০০ টাকা হয়েছে। তবে, বর্তমানে কড়া নথি যাচাই প্রক্রিয়া চলছে এবং ভুল তথ্য বা অযোগ্যতার কারণে ইতিমধ্যে টাকা পাওয়া সুবিধাভোগীদেরও অ্যাকাউন্ট বাতিল হতে পারে।

PREV
15

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলায় চালু করেছিল বিভিন্ন ভাতা। রাজ্যের মহিলা থেকে বৃদ্ধ সকলের জন্য ভাতা চালু করেছিল বাংলায়। এর দ্বারা মাসে মিলত দেড় থেকে ২ হাজার টাকা করে।

25

তবে, সরকার বদলের পর বন্ধ হয়নি এই সকল ভাতা। বদলে গিয়েছে নাম। আগে মিলত লক্ষ্মীর ভাণ্ডার। এখন পাওয়া যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। বর্তমানে মিলছে ৩হাজার টাকা করে।

35

ইতিমধ্যে মিলেছে দুটি কিস্তির টাকা। এবার পালা তৃতীয় কিস্তির। এবার এই তৃতীয় কিস্তি ছাড়ার আগে এল চমকপ্রদ তথ্য। জানা যাচ্ছে, ভাতা চালু হওয়ার পরও হতে পারে বাতিল। জেনে নিন কেন।

45

সদ্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ৩০ অগস্টের মধ্যে যারা যোগ্য, তাদের নাম নথিভুক্ত হয়ে যাবে। তারা পেয়ে যাবেন।… এখন ভেরিফিকেশনের কাজ হচ্ছে। এখনও নথি যাচাইয়ের কাজ চলছে। অগস্টে অনেক যোগ্য আবেদনকারীরা টাকা পাবেন। নথি যাচাইয়ের পর থেকে যে সকল আবেদনকারী যোগ্যতার সব শর্ত পূরণ করবেন কেবল তারাই ভাতা পাবেন।

55

জানা যাচ্ছে, এখনও চলছে যাচাই। যারা ইতিমধ্যে ভাতা পেয়েছেন, তাদের অ্যাকাউন্টও বাতিল হতে পারে। যারা ভুল তথ্য দিয়েছেন, তাদের ভাতা বাতিল হওয়ার আশঙ্কাও আছে। আপনি যদি অযোগ্য হন, তাহলে DBT লিঙ্ক করা থাকলেও বাদ যেতে পারে অ্যাকাউন্ট।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories