kanyashree Update: লক্ষ্মীর ভাণ্ডারের পর বদল হচ্ছে কন্যাশ্রী প্রকল্পের নাম, বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published : Jul 29, 2026, 09:27 PM IST

পূর্বতন মমতা সরকারের একাধিক জনপ্রিয় প্রকল্পের নাম বদল করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথীর পর এবার কন্যাশ্রী প্রকল্পের নাম বদলে রাখা হল কন্যারত্ন। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী এই নতুন নামের ঘোষণা করেন।

PREV
15

মমতা সরকার ক্ষমতায় আসার পর এই রাজ্যে চালু হয়েছিল একাধিক ভাতা। তালিকায় ছিল কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথীর মতো একাধিক ভাতা। এই সকল ভাতা দ্বারা মাসে মিলত আর্থিক সাহায্য।

25

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই সকল ভাতা বদল হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার বদলে এসেছে অন্নপূর্ণা ভাণ্ডার, যুবসাথী-র বদলে এসেছে যুবশক্তি। এবার বদল হল কন্যাশ্রী ভাতা।

35

জনপ্রিয় এই প্রকল্পের নাম রাখা হচ্ছে কন্যারত্ন। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই কথা জানালেন মুখ্যমন্ত্রী। শুধু এই প্রকল্প নয়, সবুজ সাথী প্রকল্পের নাম বদলে রাখা হচ্ছে সারথী। মুখ্যমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের জন্য যা করার তা করা হবে।

45

প্রসঙ্গত, ২০১৩ সালে চালু হয়েছিল কন্যাশ্রী। এই প্রকল্পের অধীনে ছাত্রীরা এককালীন ২৫ হাজার টাকা পায়। তিন ধাপে মেলে এই টাকা। টাকা দেওয়ার পদ্ধতি বদল হবে কিনা, তা প্রসঙ্গে এখনও জানানো হয়নি। তবে, বদল হচ্ছে এই প্রকল্পের নাম।

55

এবার থেকে কন্যাশ্রীর টাকা পাওয়া গেলেও বদল হল এই প্রকল্পের নাম। লক্ষ্মীর ভাণ্ডারের পর বদল হচ্ছে কন্যাশ্রী প্রকল্পের নাম। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে মিলছে অন্নপূর্ণা যোজনা। তেমনই যুবসাথীর বদল দেওয়া হচ্ছে যুবশক্তি প্রকল্প তেমনই এবার কন্যাশ্রীর বদলে দেওয়া হবে কন্যারত্ন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories