Annapurna Yojana: পুজোর পর খারাপ খবর! নভেম্বরে বাদ যেতে চলেছে লক্ষ লক্ষ অন্নপূর্ণা যোজনার অ্যাকাউন্ট

Published : Oct 26, 2026, 11:30 AM IST

রাজ্যে মহিলাদের জন্য চালু হওয়া অন্নপূর্ণা যোজনায় কড়া পদক্ষেপ নিচ্ছে সরকার। কেওয়াইসি (KYC) না থাকা এবং আধার লিঙ্ক না থাকা-সহ আরও কয়েকটি কারণে নভেম্বরে লক্ষ লক্ষ মহিলার ভাতা বাতিল হতে চলেছে।

PREV
15

জুন মাস থেকে চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে চালু করেছে অন্নপূর্ণা যোজনা। এই ভাতা রাজ্যের মহিলাদের জন্য। রাজ্যের সকল যোগ্য মহিলাদের দেওয়া হচ্ছে ৩ হাজার টাকা করে।

25

অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করার পর সরকারের পক্ষ থেকে হচ্ছে ভেরিফিকেশন। তাতে উত্তীর্ণ হলে তবে মিলবে ভাতা। ইতিমধ্যে আবেদনের পর বাতিল হয়েছে বহু ভাতা। এবার ফের বাতিল হতে চলেছে ভাতা।

35

পুজোর পর খারাপ খবর। জানা যাচ্ছে, নভেম্বরে বাদ যেতে চলেছে লক্ষ লক্ষ অ্যাকাউন্ট। অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রকাশ্যে এল নয়া তথ্য। জেনে নিন কাদের অ্যাকাউন্ট বাদ যেতে চলেছে।

45

জানা গিয়েছে, যাদের অ্যাকাউন্টে এখনও KYC করা নেই তাদের অ্যাকাউন্ট বাদ যেতে চলেছে। তেমনই এমন অনেক গ্রাহক আছেন যারা একসঙ্গে অন্নপূর্ণা যোজনা ও বিধবা ভাতা নিচ্ছেন। তাদের নাম বাদ যেতে চলেছে।

55

এরই সঙ্গে আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকলে পাবেন না ভাতা। তাই নভেম্বরে ভাতা পেতে হলে সবার আগে ব্যাঙ্ক সংক্রান্ত কাজ সম্পন্ন করুন। তা না হলে বাদ যেতে পারে আপনার অ্যাকাউন্ট।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories