Annapurna Yojana: বছর শেষে খাবার খবর, একটি ভুলে অন্নপূর্ণা যোজনা থেকে বাদ যাচ্ছে লক্ষাধিক নাম

Published : Nov 27, 2026, 09:49 AM IST

অন্নপূর্ণা যোজনায় নতুন বিজ্ঞপ্তির জেরে লক্ষ লক্ষ গ্রাহকের নাম বাদ যেতে চলেছে। এখন থেকে একটি পরিবারের সর্বোচ্চ দুজন মহিলা এই প্রকল্পের তিন হাজার টাকা ভাতা পাবেন। এছাড়া কেওয়াইসি বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক না থাকলেও ভাতা বাতিল হবে।

PREV
15

ফের খবরে অন্নপূর্ণা যোজনা। বছর শেষে এল খাবার খবর। এবার এক ধাক্কায় বাদ যেতে চলেছে লক্ষ লক্ষ গ্রাহকের নাম। সদ্য সরকারের পক্ষ থেকে জারি হয়েছে নয়া বিজ্ঞপ্তি। আর এবার ফের হবে ভেরিফিকেশন। আর সেই ভেরিফিকেশনেই বাদ যেতে চলেছে বহু অ্যাকাউন্ট।

25

কদিন আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এবার থেকে একটি পরিবারের সর্বোচ্চ ২ জন মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ আপনার পরিবারের তিন বা তার বেশি মহিলা যোগ্য হলেও সকলকে দেওয়া হবে না টাকা। ফলে বিপাকে পড়তে চলেছেন এমন পরিবারগুলো। আর এই নিয়ম জারি হলে বাদ যাবে লক্ষ লক্ষ ভাতার নাম।

35

প্রসঙ্গত, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলায় চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা। আগে রাজ্যের মহিলারা পেতেন লক্ষ্মীর ভাণ্ডার। সে সময় মহিলারা পেতেন দেড় হাজার টাকা। এখন মিলছে ৩ হাজার করে। তবে, কেবল যোগ্য মহিলারাই বর্তমানে পাচ্ছেন ভাতা।

45

শোনা যাচ্ছে, ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে ভেরিফিকেশন। আর তাতেই বাদ পড়তে চলেছে বহু নাম। এরই সঙ্গে কয়েকটি ছোট ছোট ভুলের কারণে অনেকের নাম বাদ যাবে বলে শোনা যাচ্ছে।

55

যাদের এখনও কেওয়াইসি হয়নি তারা পাবেন না ভাতা। তেমনই যাদের আধারের সঙ্গে ব্যাঙ্কে লিঙ্ক নেই তাদের নামও বাদ যেতে চলছে। তেমনই এমন অনেকে আছেন যারা যোগ্য না হওয়া সত্ত্বেও ভাতা পান। তাদের নাম বাদ যাবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories