বড়দিন ও নববর্ষ উপলক্ষে ডিসেম্বর মাসের শেষ দিক থেকে রাজ্যের স্কুলগুলিতে প্রায় ১০ দিনের ছুটি শুরু হতে চলেছে। পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্যের স্কুলগুলির শীতকালীন ছুটির বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে।
নভেম্বর শেষ হয়ে ডিসেম্বর মাস পড়তেই চলল। এই সময় প্রকাশ্যে এল ছুটির তালিকা। জানা যাচ্ছে, গোটা ডিসেম্বর জুড়ে প্রায় ১০ দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল। জেনে নিন কবে কবে।
25
ডিসেম্বরের শেষ দিকে বড় দিন থেকে নববর্ষ- রয়েছে একের এর এক উৎসব। আর প্রতি বছরের মতো এবারও বড়দিনের সময় থেকে থাকবে ছুটি। শুধু বাংলায় নয়, অন্যান্য রাজ্যেও এই সময় স্কুলে ছুটি থাকে। জেনে নিন কবে থেকে শুরু হচ্ছে ছুটি।
35
বড়দিনের সময় রাজ্যের অধিকাংশ স্কুলের ছুটি শুরু হচ্ছে ২৪ ডিসেম্বর থেকে। আর স্কুল খুবলবে ৩ জানুয়ারি। অর্থাৎ সেই সময় প্রায় ১০ দিন ছুটি পাবে ছাত্রছাত্রীরা।
আবার স্কুল ভেদে এই ছুটি বাড়তে পারে। অনেক স্কুলে ডিসেম্বর মাসে সেমিস্টার চলছে। সে কারণে পরীক্ষা শেষে মিলতে পারে বাড়তি ছুটি। তবে, সব মিলিয়ে প্রায় ১০ দিন ছুটি পাবেন রাজ্য়ের সমস্ত ছাত্রছাত্রীরা।
55
তেমনই রাজ্য ভেদে এই ছুটি ভিন্ন হয়। যেমন রাজস্থানে ৩১ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ছুটি থাকবে। বিহারে ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটি। কেরালায় ১৯ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ছুটি। উত্তরপ্রদেশে ৩১ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ছুটি। আবার দিল্লিতে ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ছুটি থাকবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.