রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অন্নপূর্ণা যোজনা, বৃদ্ধ ভাতা ও বিধবা ভাতার মতো একাধিক সুবিধা চালু করেছে। অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন প্রায় শেষের পথে এবং যোগ্য মহিলারা শীঘ্রই টাকা পাবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একের পর এক ভাতা চালু করেছে বাংলায়। রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা চালু করেছে। তেমনই বৃদ্ধ ভাতা ও বিধবা ভাতার অনুদানের পরিমাণ বাড়িয়েছে। তেমনই অক্টোবর থেকে চালু হতে চলেছে যুবশক্তি।
25
এদিকে পড়ে গিয়েছে অক্টোবর মাস। প্রায় পাঁচ মাস ধরে বাংলায় রয়েছে বিজেপি সরকার। বিজেপি ক্ষমতায় আসার পরই একাধিক ভাতা যেমন চালু করেছে তেমনই রাজ্যবাসীর জন্য নানান সুবিধা আনছে সরকার। অন্যদিকে জুন মাস থেকে চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা। এই ভাতার জন্য আবেদন করার পর হচ্ছে ভেরিফিকেশন। তা উত্তীর্ণ হলে মিলছে ভাতা।
35
সদ্য এই অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন নিয়ে বিরাট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এক সভা থেকে তিনি বলেন, এখনও পর্যন্ত রাজ্যে এক কোটি ৫৮ লক্ষ, নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ দিদি-বোন অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। বাকি যারা যোগ্য আছেন তাদেরও অর্থ দিয়ে দেওয়া হবে। ভেরিফিকেশন এবং প্রসেস শেষের পথে। একজনকেও বঞ্চিত করব না।
এর আগে বর্ধমানে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ৯ লক্ষ ৫২ হাজার ইতিমধ্যে পেয়েছেন। ১৫ টা বিধানসভা, হিসেব করে দেখুন গড়ে ৬৫-৭০ হাজার করে এক একটা বিধানসভা দিদি বোনেরা পেয়েছেন। আরও যারা যোগ্য আছেন তাদেরকেও আমরা দিয়ে দেব।
55
তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে বলেন, মাত্র ৫০০ টাকা দিতে আগের সরকার ৯ মাস লাগিয়েছিল। আর আমাদের তো ৫ মাসও হয়নি। তার মধ্যেই ১ কোটি ৫৮ লক্ষ মহিলাকে দিয়েছি। বাকি যোগ্যরাও আপনারা আগামী মাসে পেয়ে যাবেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.