Annapurna Yojana Protest: কেউ পেয়েছেন একবার, কেউ দু'বার, অন্নপূর্ণার টাকা না ঢোকায় চাঁচল ব্লকে হইচই, সমস্যার সমাধান কোথায়?

Annapurna Yojana Protest: কেউ পেয়েছেন একবার, কেউ দু'বার, অন্নপূর্ণার টাকা না ঢোকায় চাঁচল ব্লকে হইচই, সমস্যার সমাধান কোথায়?

Published : Sep 21, 2026, 08:27 PM IST

Annapurna Yojana Protest: সোমবার হাতে প্রয়োজনীয় নথি নিয়ে চাঁচল ১ ব্লক অফিসে হাজির হন বহু মহিলা। টাকা কেন ঢুকছে না, কবে টাকা পাওয়া যাবে এবং কীভাবে সমস্যার সমাধান হবে, তা জানতে যাচাই কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়ান তাঁরা।

Annapurna Yojana Protest: অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা এখনও না পাওয়ায় মালদার চাঁচল ১ ব্লক অফিসে শতাধিক মহিলার ভিড়। কেউ একবার টাকা পেয়েছেন, কেউ পেয়েছেন দুইবার, কিন্তু এবার টাকা না ঢোকায় দুর্গাপুজোর আগে চরম দুশ্চিন্তায় উপভোক্তারা।

সোমবার হাতে প্রয়োজনীয় নথি নিয়ে চাঁচল ১ ব্লক অফিসে হাজির হন বহু মহিলা। টাকা কেন ঢুকছে না, কবে টাকা পাওয়া যাবে এবং কীভাবে সমস্যার সমাধান হবে, তা জানতে যাচাই কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়ান তাঁরা। অনেকের অভিযোগ, তাঁরা যোগ্য প্রাপক হওয়া সত্ত্বেও অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না।

সামনেই দুর্গাপুজো। উৎসবের আগে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পেলে পরিবারের আর্থিক সমস্যায় কিছুটা সুরাহা হত বলে জানিয়েছেন অনেক মহিলা। কিন্তু টাকা কবে মিলবে, তা নিয়ে এখনও স্পষ্ট উত্তর না পাওয়ায় ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

03:50অন্নপূর্ণার টাকা না পেয়ে ব্লক অফিসে বিক্ষোভ, সাগরদিঘীতে মহিলাদের জমায়েত
06:12শুভেন্দু অধিকারীকে 'গুন্ডা মুখ্যমন্ত্রী' বলায় কল্য়াণের বিরুদ্ধে অ্য়াকশনে বিজেপি
09:23Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার ফর্ম পুড়িয়ে দিল মমতা! হাড়োয়ায় তুমুল বিক্ষোভ, ICDS কর্মী আটক!
07:25পার্টি অফিস ভাঙচুর নিয়ে এবার কড়া জবাব দিলীপ ঘোষ
03:15ট্রেন থেকে নামতেই দুই যুবতীকে গ্রেফতার পুলিশের, ব্যাগ খুলতেই বের হল নেশার জিনিস
08:01নন্দীগ্রামের ভোটে কেন পালালেন মমতা? বিস্ফোরক দাবি বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সির
14:25Kunal Ghosh: উপনির্বাচনের আগে নন্দীগ্রাম-রেজিনগর নিয়ে ফের তোপ কুণালের! এবার কী বললেন?
06:04BJP Leader Viral Video: তর্কাতর্কির মাঝেই লাঠি হাতে তেড়ে আসলো BJP নেতা! তারপরই যা কাণ্ড হল
03:58Sarbari Mukherjee: পিসি-ভাইপোর দল ফিনিশ হওয়ারই ছিল...মমতাকে তীব্র কটাক্ষ শর্বরী মুখার্জির
Read more