
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার ফর্ম পুড়িয়ে দিল মমতা! হাড়োয়ায় তুমুল বিক্ষোভ, ICDS কর্মী আটক!
Annapurna Yojana: অভিযোগের জবাবে আইসিডিএস কর্মীর দাবি, যাঁদের ভোটার তালিকায় নাম ডিলিট হয়েছে, তাঁদের ফর্মই পুড়িয়ে দেওয়া হচ্ছে। যদিও এই বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়দের একাংশ।
Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার একাধিক ফর্ম পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল এক আইসিডিএস কর্মীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার খাসবালান্ডা গ্রাম পঞ্চায়েতের বাসাবাটি গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাসাবাটি গ্রামের আইসিডিএস কর্মী মমতা বিশ্বাস অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের বেশ কিছু ফর্ম পুড়িয়ে দিয়েছেন। পাশাপাশি, কাজ-শাজি করে ওই প্রকল্পের ফর্ম বাতিল করানোর অভিযোগও তুলেছেন গ্রামবাসীদের একাংশ। অভিযোগ ঘিরে ওই আইসিডিএস কর্মীর বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ তাঁকে আটক করে।
অভিযোগের জবাবে আইসিডিএস কর্মীর দাবি, যাঁদের ভোটার তালিকায় নাম ডিলিট হয়েছে, তাঁদের ফর্মই পুড়িয়ে দেওয়া হচ্ছে। যদিও এই বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়দের একাংশ।
ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেতা বিমল দাস। তাঁর বক্তব্য, ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়লেও অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার ফর্ম পুড়িয়ে দেওয়ার বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন।
এর পাশাপাশি ওই আইসিডিএস কেন্দ্রের পরিষেবা নিয়েও একাধিক অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। শিশু ও উপভোক্তাদের নিম্নমানের খাবার দেওয়া এবং অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও সামনে এসেছে।
অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পোড়ানোর অভিযোগ, আইসিডিএস কর্মীকে আটক এবং আইসিডিএস কেন্দ্রের পরিষেবা নিয়ে ওঠা অভিযোগের পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।