এবার অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নির্দিষ্ট কিছু নিয়ম না মানলে এতদিন টাকা পেয়েও আগামী দিনে সুবিধা বন্ধ হতে পারে বলে জানা যাচ্ছে।
রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা দিতে চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের বিপুল সংখ্যক মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তবে এবার অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নির্দিষ্ট কিছু নিয়ম না মানলে এতদিন টাকা পেয়েও আগামী দিনে সুবিধা বন্ধ হতে পারে বলে জানা যাচ্ছে।
26
রাজ্য সরকারের সরকারি প্রকল্পের তথ্য অনুযায়ী, ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা নির্দিষ্ট শর্তসাপেক্ষে মাসে ৩,০০০ টাকা পাওয়ার যোগ্য। স্থায়ী সরকারি চাকরি এবং আয়করদাতা হওয়া এই প্রকল্পের গুরুত্বপূর্ণ অযোগ্যতার শর্ত।
36
এদিকে অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকের আবেদনের স্ট্যাটাসে 'Hold Up Application' লেখা দেখা যাচ্ছে। আগে যাঁদের আবেদনের স্ট্যাটাস 'Under Process' দেখাচ্ছিল, তাঁদের একাংশের ক্ষেত্রে এই নতুন স্ট্যাটাস দেখা যাচ্ছে।
46
তবে এই স্ট্যাটাসের অর্থ আবেদন বাতিল হয়ে যাওয়া নয়। নথিপত্র যাচাইয়ের জন্য আবেদন সাময়িকভাবে আটকে থাকতে পারে। যোগ্যতা প্রমাণিত হলে পরবর্তী সময়ে উপভোক্তা তালিকায় নাম ওঠার সুযোগ রয়েছে।
56
তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, 'Hold Up Application' স্ট্যাটাসের অর্থ এবং এর পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রশাসনের কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি। তাই এই স্ট্যাটাস দেখলেই টাকা বন্ধ হয়ে যাবে, এমনটা ধরে নেওয়া ঠিক নয়।
66
কোন কোন মহিলার অন্নপূর্ণা যোজনার টাকা বন্ধ হতে পারে?
কয়েকটি ক্ষেত্রে উপভোক্তাদের অন্নপূর্ণা যোজনার সুবিধা বন্ধ হতে পারে।
সরকারি চাকরিজীবী: আবেদনকারী মহিলা স্থায়ী সরকারি চাকরি করলে এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন।
আয়করদাতা: যাঁরা আয়কর জমা দেন, তাঁরা প্রকল্পের নির্ধারিত যোগ্যতার আওতায় পড়বেন না।
ভুল তথ্য দিয়ে আবেদন: আবেদনপত্রে ভুল বা ভুয়ো তথ্য দেওয়া থাকলে যাচাইয়ের সময় আবেদন বাতিল হতে পারে।
নথিপত্রে গরমিল: আধার, ভোটার কার্ড-সহ প্রয়োজনীয় নথিতে তথ্যের অমিল থাকলে সমস্যা তৈরি হতে পারে।
ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার সংযোগ না থাকা: ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্ত না থাকলে টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.