পশ্চিমবঙ্গের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের মাসে ৩০০০ টাকা দেওয়া হচ্ছে। তবে, ফর্মে সরকারি চাকরি, আয়কর প্রদান এবং তিনটি পাকা ঘর থাকার মতো বিষয়ে ভুল তথ্য দেওয়ার কারণে লক্ষাধিক আবেদন বাতিল হয়েছে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে বর্তমানে অন্যতম জনপ্রিয় এবং যুগান্তকারী পদক্ষেপ হল অন্নপূর্ণা ভাণ্ডার। রাজ্যের পিছিয়ে পড়া এবং সাধারণ ঘরের মহিলাদের আর্থিক অবস্থা উন্নত করতে এই ভাতা চালু করেছে বিজেপি।
26
এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের প্রতি মাসে সরাসরি তিন হাজার টাকা করে দেওয়া হচ্ছে। জুন মাস থেকে দেওয়া হচ্ছে টাকা। সদ্য মিলেছে তৃতীয় কিস্তির টাকা। তবে, সরকারি বিজ্ঞপ্তি অনুসারে লক্ষাধিক অ্যাকাউন্ট বাদ গিয়েছে।
36
এবার জানা গেল, ঠিক কেন বাদ গিয়েছে ভাতা। এই তিনটি ধরে ‘হ্যাঁ’ লেখার জন্য বাতিল হল অন্নপূর্ণা যোজনা, জেনে নিন আপনিও এই ভুল করেছেন কি না।
ফর্মের প্রথম যে গুরুত্বপূর্ণ ঘরটি নিয়ে মারাত্মক সমস্যা তৈরি হয়েছে, তা হল পরিবারের কেউ সরকারি চাকরি করেন কি না বা নিয়মিত কোনও সরকারি ভাতা পান কি না।
দ্বিতীয় ঘরটিতে পরিষ্কারভাবে জানতে চাওয়া হয় যে পরিবারের কেউ আয়কর বা ইনকাম ট্যাক্স দেয় কি না।
তৃতীয় ঘরটিতে নির্দিষ্ট প্রশ্ন থাকে যে আবেদনকারী অন্য কোনও সরকারি স্তরের পেনশন পাচ্ছেন কি না।
56
এই তিনটি কঠিন শর্তের যে কোনও একটিতেও যদি কেউ না বুঝে হ্যাঁ লিখে থাকেন, তবে স্বয়ংক্রিয় নিয়ম অনুসারে তিনি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় আর্থিক সাহায্য পাওয়ার সম্পূর্ণ অযোগ্য বলে বিবেচিত হবেন।
66
অন্যদিকে, আরও একটি বড় ধরনের বিভ্রান্তি সোশ্যাল মিডিয়া এবং সাধারণ মানুষের মধ্যে ছড়িয়েছে পাকা বাড়িতে তিনটি ঘর থাকা নিয়ে। ফর্মে উল্লেখ করতে হয় যে আবেদনকারীর বাড়িতে তিনটি বা তার বেশি পাকা ঘর আছে কি না। এই কারণেরও বাতিল হয়েছে ভাতা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.