বিজেপি সরকার ক্ষমতায় আসার ১০০ দিন পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সেপ্টেম্বর মাস থেকে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই উপভোক্তারা ৩ হাজার টাকা পাবেন।
বিজেপি সরকার ক্ষমতায় এসেছে ১০০ দিন পার হয়ে গিয়েছে। ক্ষমতায় এসে একের পর এক নয়া সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলার উন্নতি করতে যেমন নতুন উদ্যোগ নেওয়া হয়েছে তেমনই রাজ্যবাসী জন্য চালু করেছে বিভিন্ন প্রকল্প।
26
বিভিন্ন প্রকল্প
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সবচেয়ে বেশি চর্চা হয়েছে অন্নপূর্ণা যোজনা নিয়ে। এই ভাতা রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের জন্য চালু করেছে সরকার। এই ভাতা বাবদ দেওয়া হচ্ছে ৩ হাজার টাকা।
36
অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি
চলতি মাসে ১৭ তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়। সরকার আগেই জানিয়েছে, ২০ অগস্ট পর্যন্ত ১ কোটি ৪৫ লক্ষ যোগ্য মহিলার অ্যাকাউন্টে পাঠানো হবে টাকা। চলতি মাসে টাকা ঢুকবে বেশ খানিকটা দেরি হয়েছে। তবে পরের মাস থেকে কবে মিলবে টাকা, তা জানিয়ে দিল সরকার।
মঙ্গলবার এই সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান থেকে বিশেষ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেপ্টেম্বর থেকে কত তারিখের মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে, তা জানিয়ে দেন তিনি। পাশাপাশি টাকা না পেলে কী করতে হবে তাও জানিয়েছেন।
56
মুখ্যমন্ত্রী ঘোষণা
সদ্য মহাজাতি সদনে আয়োজিন অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন, সেপ্টেম্বর মাস থেকে অন্নপূর্ণা যোজনার টাকা আরও আগে ঢুকবে। মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ৩ হাজার টাকা করে পেয়ে যাবে উপভোক্তারা। তাঁকে কথায়, ১০ থেকে ১৫ তারিখের মধ্যে ঢুকবে টাকা।
66
টাকা না পেলে কী করবেন?
তিনি বলেন টাকা পেতে সমস্যা হলে স্থানীয় মহিলা মোর্চা নেতৃত্বের কাছে যেতে। তিনি বলেন, কোনও রকম টেকনিক্যাল সমস্যা হলে স্থানীয় মোর্চা নেতৃত্বের কাছে যাবেন। অন্নপূর্ণাযোজনার জন্য প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে নিজেদের মধ্যে একটি গ্রুপ বানিয়ে নিন। যাতে ভবিষ্যতে মহিলাদের অধিকার ও মহিলাদের ওপর কোনও অত্যাচার বা অবিচার হলে আপনার মা-বোনেদের পাশে দাঁড়াতে পারেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.