Annapurna Yojana: অক্টোবরের শেষে বিরাট খবর! তালিকায় যোগ হল প্রায় সাড়ে ১১ লক্ষ মহিলার নাম

Published : Oct 27, 2026, 12:19 PM IST

পুজো মিটতেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করল বিজেপি সরকার। এই মাসে নতুন করে আরও ৮ লক্ষ যোগ্য মহিলার নাম এই প্রকল্পে যুক্ত হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের দেড় কোটির বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবং আগামীতে এই সংখ্যা আরও বাড়বে।

PREV
15

পুজো মিটতে না মিটতেই সামনে এল বিরাট খবর। অক্টোবরের শেষে চমক দিল বিজেপি সরকার। অন্নপূর্ণা যোজনা নিয়ে নয়া ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এই মাসে নতুন করে আরও ৮ লক্ষ যোগ্য মহিলার নাম নতুন করে যুক্ত হয়েছে। এবার বেড়ে গেল এই তালিকা।

25

সদ্য কাকদ্বীপে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকের পর কাকদ্বীপ স্টেডিয়ামে একটি সভা করেন তিনি। সেখানে থেকেই এই নিয়ে বার্তা দিয়েছেন।

35

প্রত্যেক মাসে দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠিয়ে দেয় সরকার। গত জুন থেকে দেওয়া হচ্ছে এই ভাতা। সময় যত এগিয়ে যাচ্ছে, তত বাড়ছে গ্রাহকের সংখ্যা। এবার আরও বড় হল এই তালিকা। এমন জানান খোদ মুখ্যমন্ত্রী।

45

সদ্য সভা থেকে তিনি বলেন, অন্নপূর্ণা যোজনার জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলায় ১৩ লক্ষ ৬ হাজার আবেদন জমা পড়েছে। এর মধ্য়ে প্রায় সাড়ে ১১ লক্ষ মহিলার আবেদন ইতিমধ্যেই অ্যাপ্রুভ হয়েছে। তাদের কাছে ৩ হাজার টাকা করে পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার।

55

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে পাঁচ মাসের মধ্যেই মেগা হিট হয়ে গিয়েছে এই প্রকল্প। ইতিমধ্যেই রাজ্যের দেড় কোটির বেশি মহিলার কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে গিয়েছে। আগামী দিনে উপভোক্তার সংখ্যা আরও বাড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories