কোনো একজন ব্যক্তি নিজের ইচ্ছেমতো ঝড়ের নাম দিতে পারেন না। বিশ্ব আবহাওয়া সংস্থার (WMO) অধীনে থাকা আঞ্চলিক কমিটিগুলো এই নাম ঠিক করে। উত্তর ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং আরব সাগরে তৈরি হওয়া ঝড়ের নাম দেয় ১৩টি উপকূলীয় দেশ। এই তালিকায় রয়েছে ভারত, বাংলাদেশ, মায়ানমার, মালদ্বীপ, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইরান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি এবং ইয়েমেন। এই ১৩টি দেশ ১৩টি করে নাম প্রস্তাব করে। মোট ১৬৯টি নামের একটি তালিকা আগে থেকেই তৈরি থাকে। ঝড় তৈরি হওয়ার ক্রম অনুযায়ী তালিকা থেকে নাম বেছে নেওয়া হয়।