অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা ১৭ অগস্ট থেকে দেওয়া শুরু হবে। এই ভাতা পাওয়ার জন্য সরকার কিছু নিয়ম শিথিল করলেও, পারিবারিক আয় ও সরকারি চাকরির ক্ষেত্রে কড়া শর্ত আরোপ করা হয়েছে। জেনে নিন কারা পাবেন টাকা?
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সব চাইতে বেশি চর্চা হয়েছে অন্নপূর্ণা যোজনা নিয়ে। এই ভাতা রাজ্যের মহিলাদের জন্য চালু করেছে সরকার। মূলত ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা আওতাভুক্ত হচ্ছেন এই ভাতার।
25
জুন থেকে দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনা। আপাতত দুটি কিস্তির টাকা দেওয়া হয়েছে। এখনও বাকি আরও এক কিস্তি। এদিকে আগেই বলা হয়েছে, ১৭ অগস্ট থেকে দেওয়া হবে তৃতীয় কিস্তির টাকা। হাতে আর একদিন। সোমবার থেকে মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা।
35
এদিকে এই তৃতীয় কিস্তি দেওয়ার আগে সরকারি নিয়ম কিছুটা শিথিল হয়েছে। সদ্য নবান্নে এক বৈঠকে শুভেন্দু অধিকারী জানান, মাসে ১০ হাজার টাকার বেশি উপার্জনকারী মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। যাদের পারিবারে বার্ষিক আয় ১২ লক্ষের বেশি, তাদের নামও বাদ যাবে। তেমনই একটি নিয়ম শিলিথ করা হয়েছে। বলা হয়েছে পঞ্চায়েত এলাকার মহিলাদের জন্য তিনঘর বিশিষ্ট বাড়ির নিয়ম প্রযোজ্য হবে না।
এখন প্রশ্ন হল তাহলে কি আবেদন করলেই মিলবে ভাতা? জানা গিয়েছে, পরিবারের কেউ কেন্দ্রীয় বা রাজ্য সরকার পোষিত, পুরসভা ও পঞ্চায়েত, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত বা স্থায়ী সরকারি চাকরিজীবী বলে এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া যাবে না। তবে কোনও সংস্থায় কর্মরত ঠিকা শ্রমিকরা এই ভাতার জন্য আবেদন করতে পারেন।
55
এছাড়াও আরও শর্ত পূরণ করতে হবে। যেমন ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে। তেমনই ভাতা পেতে হলে সঠিক ভাবে ফর্ম ফিলআপ করতে হবে। এবার কেবল যোগ্য ব্যক্তিদের দেওয়া হচ্ছে ভাতা। এমনকী যারা ভুল তথ্য জমা দিয়েছেন তাদের বিরুদ্ধে নেওয়া হতে পারে কঠিন সিদ্ধান্ত। জানা গিয়েছে এমনটাই।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.