অন্নপূর্ণা যোজনার বহু উপভোক্তার আবেদনের স্ট্যাটাস 'আন্ডার প্রসেস' দেখাচ্ছে, যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, এই স্ট্যাটাস থাকলে নতুন করে আবেদনের প্রয়োজন নেই, ভেরিফিকেশন শেষ হলেই স্ট্যাটাস বদলে যাবে।
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সব থেকে চর্চিত বিষয় হয়ে উঠেছে অন্নপূর্ণা যোজনা। বাংলায় এই ভাতা চালু করা হয়েছিল। এই ভাতা পাচ্ছেন ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা।
25
টাকা পাওয়ার অপেক্ষায় থাকা মহিলাদের একাংশে স্ট্যাটাসে এখন আন্ডার প্রসেস দেখাচ্ছে। অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছে, এই অবস্থায় কি আবার আবেদন করতে হবে, নাকি প্রশাসনের পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। এই নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির মধ্যেই গুরুত্বপূর্ণ নির্দেশ এসেছে।
35
২০ অগস্ট থেকে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে ফের অন্নপূর্ণা যোজনার আবেদন সংক্রান্ত তথ্য দেখার সুযোগ মিলেছে। কিন্তু অনেকের স্ট্যাটাস এখনও Under Process। তাহলে প্রশ্ন হল টাকা পেতে কী করবেন?
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও উপভোক্তার স্ট্যাটাসে যদি Under Process দেখা যায়, তাহলে তাঁকে নতুন করে আবেদন করতে হবে না। এমনকী, ওই পর্যায়ে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে আলাদা করে ক্লেম করার প্রয়োজন নেই। এক্ষেত্রে অপেক্ষা করুন। ভেরিফিকেশন শেষ হলে আপনার স্ট্যাটাসও বদলে যাবে।
55
যাদের ক্ষেত্রে ফার্দার ভেরিফিকেশন, রিজেক্টেড, মে বি ফার্দার ভেরিফিকেশন অথবা একই ধরনের কোনও স্ট্যাটাল দেখা যাচ্ছে, তাদের বিষয়টা আলাদা। এই ধরনের স্ট্যাটাস থাকলে সংশ্লিষ্ট আবেদনকারী পোর্টালে গিয়ে ক্লেম করতে পারবেন। অর্থাৎ এখন আবেদনকারীদের প্রথম কাজ হল নিজের স্ট্যাটাস ভালো করে দেখা। তবেই কোনও পদক্ষেপ নিন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.