
রেখা পাত্রের অসুস্থতা এবং বিষক্রিয়ার জল্পনা নিয়ে ঠিক কী বললেন কুণাল ঘোষ? দেখুন
বিজেপি বিধায়ক রেখা পাত্রের শরীরে বিষক্রিয়ার আশঙ্কা নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, বিষয়টি নিয়ে নানা জল্পনা চলছে। তবে কোনও জল্পনায় কান না দিয়ে গোটা বিষয়টি স্বচ্ছভাবে সামনে আনা প্রয়োজন।
বিজেপি বিধায়ক রেখা পাত্রের শরীরে বিষক্রিয়ার আশঙ্কা নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, বিষয়টি নিয়ে নানা জল্পনা চলছে। তবে কোনও জল্পনায় কান না দিয়ে গোটা বিষয়টি স্বচ্ছভাবে সামনে আনা প্রয়োজন। কুণাল ঘোষের দাবি, রেখা পাত্রের শারীরিক অবস্থা এবং তাঁর শরীরে বিষক্রিয়ার খবরের সত্যতা মেডিক্যাল বুলেটিনের মাধ্যমে স্পষ্ট করা উচিত। কোনও কিছু গোপন না রেখে চিকিৎসা সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি, রেখা পাত্রের দ্রুত সুস্থতা কামনা করেছেন তৃণমূল বিধায়ক।