Annapurna Yojna: যারা বেসরকারি চাকরি করেন, ব্যবসা করেন তারা কি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন! পেলেও কি ফেরত নিয়ে নেবে সরকার?

Published : Jul 24, 2026, 10:22 AM IST
Annapurna Bhandar

সংক্ষিপ্ত

বেসরকারি কর্মীরা কি পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার? না পেলেও ফেরত দিয়ে দিতে হবে সঠিক তথ্য খুঁজেছে এশিয়ানেট নিউজ বাংলা।

২০ শে অগাস্ট পর্যন্ত আবেদন করা যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারে। কিন্তু কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন তা নিয়ে এখনও পর্যন্ত ধাঁধায় রয়েছে প্রায় সকলেই। ঠিক কোন কোন মহিলার নাম বাদ যেতে পারে এই প্রকল্প থেকে। তবে বেশ কিছু সরকারি জায়গায় খোঁজ খবর নিয়ে আসল খবরের খোঁজ পেয়েছে এশিয়ানেট নিউজ বাংলা-

জানা গিয়েছে, ১) স্বামী বা বাড়ির অন্য কেউ সরকারি চাকরি করে না, কিন্তু কোনও মহিলার নামে বাড়ি, গাড়ি বা সম্পত্তি থাকলে সে বাদ চলে যাবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প থেকে।

২) কোনও মহিলা যদি উচ্চপদস্থ বেসরকারি কর্মী হন তাহলে তিনি পাবেন না মাসিক ৩ হাজার টাকা ভাতা।

৩) যদি কোনও মহিলার অ্যাকাউন্টে মোটা টাকার আদান প্রদানের তথ্য পাওয়া তাহলে সেই মহিলা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা।

৪) এ ছাড়া নামের বানানে ভুল থাকলে, বা কোনও ভুল তথ্য জমা দিলে কোনও ভাবেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। বলে জানা গিয়েছে।

৫) এবং কোনও ভাবে তথ্য গোপন করে সুবিধার আওতায় এলে পরে সমস্ত টাকা জমা দিতে হতে পারে বলেও জানা গিয়েছে।

সরকার এখনও অগাস্টের জন্য নির্দিষ্ট কোনও পেমেন্টের তারিখ ঘোষণা করেনি। তবে ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়া আবেদনকারীর অ্যাকাউন্টে মাসের শুরু থেকেই পর্যায়ক্রমে টাকা জমা পড়তে পারে। তাই কোনও নির্দিষ্ট তারিখের গুজবে বিশ্বাস না করে সরকারি আপডেটের অপেক্ষা করাই শ্রেয়।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Annapurna Yojanaর ৩০০০ টাকার কিস্তি আটকে? লক্ষ্মীর ভাণ্ডার থেকে নাম ট্রান্সফারে মেনে চলুন এই ৫টি ধাপ
Nabanna: জন্ম-মৃত্যুর শংসাপত্রে কারচুপির অভিযোগ, পুরনো বার্থ সার্টিফিকেট নিয়ে বড় পদক্ষেপ নবান্নের