Annapurna Yojana: ১০ জুলাই-র পর আবেদন করেছেন? কবে মিলবে অন্নপূর্ণা যোজনা? ঘোষণা সরকার পক্ষের

Published : Aug 31, 2026, 03:55 PM IST

বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনার অধীনে মহিলারা ৩ হাজার টাকা করে পাচ্ছেন। যারা ১০ জুলাইয়ের পর আবেদন করেছেন, তাদের জন্য রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন যে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে যাচাই পর্ব শেষে তারা টাকা পাবেন।

PREV
15

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বারে বারে খবরে উঠে এসেছে অন্নপূর্ণা যোজনার কথা। রাজ্যের মহিলাদের জন্য এই ভাতা চালু করেছে বিজেপি সরকার। রাজ্যের মহিলারা পাচ্ছেন ৩ হাজার টাকা করে। জুন মাস থেকে দেওয়া হচ্ছে এই ভাতা।

25

এর আগেও রাজ্যে মহিলাদের জন্য ভাতা চালু ছিল। সে সময় রাজ্যের সকল মহিলা পেতেন দেড় হাজার টাকা করে। কিন্তু, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে চালু করেছে অন্নপূর্ণা যোজনা।

35

এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল অগস্টে ১ কোটি ৪৫ লক্ষ মহিলা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা। যে সকল মহিলা ১০ জুলাইয়ের আগে আবেদন করেছিলেন, তারা ছিলেন এই তালিকায়। এখন প্রশ্ন হল যারা ১০ জুলাইয়ের পর আবেদন করেছেন তারা কবে পাবেন ভাতা? সদ্য এই প্রশ্নের উত্তর দিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার।

45

তিনি জানান, আমাদের লক্ষ্যই হল এই প্রকল্পে বেশি সংখ্যক মহিলাদের অন্তর্ভুক্তি। আবেদন যারা করেন তারা ফর্ম প্রথমে অনুসন্ধান হয়, এরপর যাচাই ও তারপর অ্যাপরুভ হয়। এই পদ্ধতি এখনও চলছে। এটি শেষ হওয়ার পর সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে তাঁরা টাকা পাবেন।

55

গত ১০ জুলাই পর্যন্ত যত আবেদন জমা পড়েছে, তার মধ্যে ১ কোটি ৪৫ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন। তবে, অনেকেই রয়েছেন যারা ১০ জুলাইয়ের পর আবেদন করেছেন। তাদের জন্যই এবার বার্তা এল সরকারের পক্ষ থেকে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories