Nabanna Holidays in September 2026: বাংলার সরকারি কর্মীদের পোয়া বারো, প্রথম সপ্তাহে টানা ৩ দিন ছুটি!

Published : Aug 31, 2026, 03:05 PM IST

সেপ্টেম্বরের শুরুতেই ফের টানা তিনদিনের ছুটি মিলতে চলেছে। দুর্দান্ত খবর সরকারি কর্মীদের জন্য। নবান্নের নয়া ছুটির তালিকা বলছে কাল থেকে যে নয়া মাস পড়তে চলেছে, সেখানেই মিলেছে টানা ৩ দিনের ছুটি। ফলে সোনায় সোহাগা সরকারি কর্মীদের। দেখে নিন ছুটির তালিকা।

PREV
17

অগাস্ট মাসের শেষে একটানা বেশ কয়েকদিনের ছুটি (Government Holiday) পেয়েছেন রাজ্য সরকারি কর্মীরা (State Government Employees)। গত ২৪ অগাস্ট থেকে ৩০ অগাস্টের মধ্যে চারদিন বন্ধ ছিল রাজ্যের সরকারি দফতর। এবার সেপ্টেম্বরের শুরুতেই ফের টানা তিনদিনের ছুটি মিলতে চলেছে।

27

ফলে এই সময়টায় চাইলে কাছেপিঠের কোনও জায়গা থেকে ঘুরে আসতেই পারেন তাঁরা। কারণ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা। কবে পড়েছে সেই তারিখ, দেখে নিন প্রতিবেদন।

37

রাজ্য সরকারের হলিডে লিস্ট অনুসারে, ১ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে টানা তিনদিন রাজ্য সরকারি দফতর বন্ধ থাকবে। অন্যদিকে সরকারি ও সরকার পোষিত স্কুল ও কলেজে দু'দিনের পূর্ণদিবস ছুটি ও একদিনের অর্ধদিবস ছুটি থাকবে।

47

আগামী মাসের শুরুতেই বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে একটি উৎসব জন্মাষ্টমী রয়েছে। রাজ্য সরকারের ঘোষণা অনুসারে, আগামী ৪ সেপ্টেম্বর, শুক্রবার এই উৎসব উপলক্ষে বাংলার সব সরকারি অফিস বন্ধ থাকবে। পাশাপাশি স্কুল ও কলেজেও ছুটি থাকবে।

57

শুক্রবারের পর শনিবার ও রবিবার রাজ্যের সরকারি দফতরগুলিতে এমনিতেই সাপ্তাহিক ছুটি থাকে। ফলে শুক্রবার থেকে রবিবার অবধি টানা তিনদিনের ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা।

67

অন্যদিকে জন্মাষ্টমী উপলক্ষে আগামী ৪ সেপ্টেম্বর রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুল ও কলেজগুলিতেও ছুটি থাকবে। এরপর শনিবার নিয়ম মতো অর্ধদিবস ক্লাস হবে। রবিবার ফের সাপ্তাহিক ছুটি থাকবে। অর্থাৎ স্কুল ও কলেজ পড়ুয়ারা দু'দিনের পূর্ণ দিবস ছুটি একদিনের অর্ধ দিবস ছুটি পাবেন।

77

জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর, সারা বছর জুড়েই বিভিন্ন উৎসব, পার্বণ লেগে থাকে। সেই উপলক্ষে সরকারি অফিস, স্কুল ও কলেজেও ছুটি থাকে। আগামী সেপ্টেম্বর মাসেও এমন বেশ কিছু ছুটি পাবেন সরকারি কর্মী, স্কুল ও কলেজ পড়ুয়ারা।

Read more Photos on
click me!

Recommended Stories