Annapurna Yoyona: এখনও ঢোকেনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? স্ট্যাটাস চেক করে জানুন আপডেট

Published : Jun 23, 2026, 10:08 AM IST

Annapurna Yoyona: জুন মাসে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিলাপ করার পরও এখনও ঢোকেনি টাকা? বুঝতকে পারছেন না কবে ঢুকবে আপনার অ্যাকাউন্টে টাকা? কীভাবে স্ট্যাটাস চেক করবেন? রইল বিস্তারিত তথ্য। জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি... 

PREV
16
কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা?

পূর্বতন সরকারের মতোই বর্তমান বিজেপি সরকারের আমলে বাংলায় মহিলাদের আরও আর্থিক ভাবে স্বচ্ছল করতে চালু রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার। গত ৫ জুন থেকে এই প্রকল্পের মাধ্যমে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের তিন হাজার টাকা করে প্রদান করছে রাজ্য সরকার। জুন মাসের শুরুতে যারা ফর্ম ফিলাপ করেছিলেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলেও জুনের শেষে ফর্ম ফিলাপ করার পর এখনও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলে বুঝতে পারঠেন না ঠিক কবে ঢুকবে টাকা? এই বিষয়ে সোমবারের রাজ্য বাজেটে বিরাট আপডেট দিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

26
এখনও কেন ঢুকছে না অন্নপূর্ণার জুনের টাকা

সরকারি সূত্রে খবর, এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারে প্রায় ২৮ লক্ষ মহিলা আর্থিক সহায়তা পেয়েছেন। আরও আবেদন জমা পড়েছে। নবান্ন সূত্রে খবর, প্রায় ১ কোটি ৫ লক্ষ মা-বোন অন্নপূর্ণা যোজনা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। তাঁদের ভেরিফিকেশন সম্পূর্ণ করে তথ্য পোর্টালে আপলোড করা হয়েছে। তাঁরা আগামী ১ জুলাই জুন মাসের ৩ হাজার টাকা পেয়ে যাবেন।'

36
কীভাবে আবেদন জানাবেন অন্নপূর্ণা ভাণ্ডারে?

আপনি অথবা আপনার পরিবারের কোনও সদস্য যদি এখনও অন্নপূর্ণা স্কীমে নাম না লিখিয়ে থাকেন তাহলে অনলাইনে অথব অফলাইনে জনকল্যাণ শিবির থেকে এই প্রকল্পের ফর্ম পাওয়া যাচ্ছে। সেটি সংগ্রহ করে যথাযথ তথ্য দিয়ে পূরণ করে জমা দিলেই জুলাইতে পেয়ে যাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। এছাড়াও আপনার হাতের স্মার্টফোন অথবা ল্যাপটপ, ডেস্কটপেও ফর্ম ফিলাপ করা যাবে। 

46
অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন জানাতে কী কী প্রয়োজন ?

এই প্রকল্পে আবেদন জানাতে আপনার এবং আপনার পরিবারের সদস্যদের নির্দিষ্ট কিছু ডকুমেন্টের প্রয়োজন। যেগুলি হলো- ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্কের পাসবুক, বাড়ির দলিল বা খাজনার রসিদ, তফশিলি জাতি হলে তার শংসাপত্র সহ প্রয়োজনীয় সমস্ত নথি। যেগুলি আপনার কাছে রয়েছে। এই সমস্ত ডকুমেন্টস দিয়ে অনলাইনে আপলোড করলেই আপনার ফর্ম ফিলাপ সম্পূর্ণ হয়ে যাবে। 

56
কীভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস চেক করবেন?

অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস চেক করার জন্য প্রয়োজন-সরকারি সোশ্যাল সিকিউরিটি পোর্টালে লগ-ইন করুন।

'Application Status' বা 'Track Application' অপশনে ক্লিক করুন।

আবেদন নম্বর, আধার নম্বর বা রেজিস্ট্রেড মোবাইল নম্বর দিন।

OTP ভেরিফিকেশন করুন।

স্ক্রিনে আবেদনপত্রের বর্তমান অবস্থা দেখা যাবে।

স্টেটাসে 'Approved', 'Verified' বা 'Payment Processed' দেখালে বুঝতে হবে আপনার আবেদন অনুমোদিত হয়েছে এবং টাকা পাঠানোর প্রক্রিয়া চলছে। অন্যদিকে 'Pending Verification' দেখালে এখনও নথি যাচাই চলছে।

66
টাকা না ঢুকলে কী করবেন?

সঠিক তথ্য দিয়ে আবেদনের পরও যদি আপনার অ্যাকাউন্টে টাকা না ঢোকে তাহলে আপনার মোবাইল নম্বরের সঙ্গে আধার লিঙ্ক করা রয়েছে কীনা তা ব্যাঙ্কে গিয়ে যাচাই করুন। এবং আপনার পাসবুক, ফোন নম্বর ও আধার নম্বর অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করুন। 

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories