Anubrata Mandal: বিধানসভা ভোটে বিজেপি কতগুলি আসন পাবে? ভবিষদ্বাণী করে বিতর্কে অনুব্রত মণ্ডল

Published : Apr 25, 2026, 09:32 AM ISTUpdated : Apr 25, 2026, 09:39 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Anubrata Mandal News: ভোটের ভবিষ্যদ্বাণী নিয়ে মন্তব্য করে বিতর্কে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। রাজ্যে ভোটে কতগুলি আসন পাবে বিজেপি? সেই প্রশ্নের জবাবে একী বললেন বীরভূমের তৃণমূল নেতা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Anubrata Mandal News: সদ্য শেষ হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। এখনও বাকি দ্বিতীয় দফায় ভোট। তার আগে বিজেপির আসন ইস্যুতে মন্তব্য করে বিতর্কে জড়ালেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ২০২৬ সালের বিধানসভা ভোটে বিজেপি যদি ২০০টিরও বেশি আসন পায় তাহলে তিনি মাথার একদিক ও গোফ কামিয়ে সারা বোলপুর ঘুরবেন। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই প্রতিজ্ঞা করেছিলেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। জানা গিয়েছে, বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহন শেষে তিনি দাবি করেছিলেন যে, প্রথম দফায় বিজেপি ১৫২টি আসনের মধ্যে ১৫-২০টি পাবে।

ঠিক কী অভিযোগ করেছেন অনুব্রত মণ্ডল?

বীরভূমের তৃণমূল নেতার দাবি, তার মন্তব্য বিকৃত করে প্রচার করছে বিজেপি। এই বিষয়ে পদ্ম শিবিরকে আক্রমণ করে তিনি বলেন যে, ''কাল যেটা বলেছিলাম সেটাকে বিজেপি এডিট করেছে। আমি বলেছিলাম-তৃণমূল ১৩০টি আসন পাবে। আর বিজেপি ১৫-২০টি। কিন্তু সেটাকে উল্টে দিয়েছে ওরা।'' পাশাপাশি তাঁর দাবি, সিপিএম এবারের নির্বাচনে একটিও আসন পাবে না এবং তারা শূন্যতেই থেমে যাবে। এছাড়াও তিনি বলেন, “রয়েল বেঙ্গল টাইগার ঝাঁপিয়ে পড়েছে, তাই সবাই ভয়ে দূরে সরে পালাচ্ছে,”—এই মন্তব্যের মাধ্যমে তিনি রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত দেন।

এদিকে অনুব্রতর এই মন্তব্য নিয়ে পাল্টা তাকে আক্রমণ শানিয়েছেন বীরভূমের সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ''উনি আরও চারবছর জেল খাটার জন্য তৈরি হোন। আর পাগল ছাগল কে সেটা ৪ তারিখের পর বোঝা যাবে।''

উল্লেখ্য, SIR-এর পর ২০২৬-এ বিধানসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে প্রথম দফা নির্বাচনে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রথম দফার ভোট ৯১.৬৪%, সন্ধ্যে ছটার পরও  বিভিন্ন বুথে লম্বা লাইন ছিলো চোখে পড়ার মতো। তাই এই শতাংশের হার বাড়ার সম্ভাবনা রয়েছে।।

♦ বিধানসভা ভিত্তিক

রায়গঞ্জ - ৯০.৮৮%

নন্দীগ্রাম - ৯১.৮৪%

বহরমপুর - ৯১.০২ %

নওদা - ৯২.৯৯%

♦ জেলা ভিত্তিক :

* আলিপুরদুয়ার - ৯০.৪০%

* বাঁকুড়া - ৯১.৩৬ %

* বীরভূম - ৯৩.৪৯%

* কোচবিহার - ৯৪.২০ %

* দক্ষিণ দিনাজপুর - ৯৪.৬৪ %

* দার্জিলিং - ৮৭.৯৮ %

* জলপাইগুড়ি - ৯২.৮৮%

* ঝাড়গ্রাম - ৯১.৭৬%

* কালিংপং - ৮২.৯১%

* মালদা - ৯১.৯৭%

* মুর্শিদাবাদ - ৯২.৮১%

* পশ্চিম বর্ধমান - ৮৯.০৩%

* পশ্চিম মেদিনীপুর - ৯১.৭৩%

* পূর্ব মেদিনীপুর - ৯০.২৩%

* পুরুলিয়া - ৮৯.৩৩ %

* উত্তর দিনাজপুর - ৯১.৯২%

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Ajker Bangla News Live: Anubrata Mandal - বিধানসভা ভোটে বিজেপি কতগুলি আসন পাবে? ভবিষদ্বাণী করে বিতর্কে অনুব্রত মণ্ডল
Kolkata Crime News: দ্বিতীয় দফায় ভোটের আগে শহরে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, কলকাতায় চাঞ্চল্যকর ঘটনা