Kolkata Crime News: দ্বিতীয় দফায় ভোটের আগে শহরে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, কলকাতায় চাঞ্চল্যকর ঘটনা

Published : Apr 25, 2026, 08:29 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Kolkata Crime News: ভোটের আবহে শহরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুস্কৃতী। কলকাতা পুলিশের জালে কুখ্যাত দুস্কৃতী। কোথা থেকে গ্রেফতার করা হয়েছে ধৃত যুবককে? বিস্তারিত তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।। 

Kolkata Crime News: ভোটের আগে কলকাতা পুলিশের বড় সাফল্য! বৈরামপুরে আগ্নেয়াস্ত্রসহ পুলিশের জালে ১ দুস্কৃতী। সূত্রের খবর, দ্বিতীয় দফায় কলকাতায় নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের আগে, গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে বৈরামপুর এলাকায় এক অস্ত্রধারীকে গ্রেফতার করল মাধবপুর থানার পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। ভোটের আগে অশান্তি রুখতে তৎপর লালবাজার। সেই তৎপরতারই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মাধবপুর থানার একটি বিশেষ দল অভিযান চালায় বৈরামপুরের এসএস ক্যাবল সংলগ্ন ৩ নম্বর সরকারি কুলটি কলোনি এলাকায়। সেখানে সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশ আধিকারিকদের।

ঠিক জানিয়েছে কলকাতা পুলিশ? 

ধৃতের নাম আসাদুল গায়েন। জানা গিয়েছে, ধৃত যুবক ২৪ পরগনা দক্ষিণের ভোজেরহাট এলাকার বাসিন্দা। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয়েছে ১টি বেআইনি আগ্নেয়াস্ত্র ও ১ রাউন্ড তাজা কার্তুজ। নির্বাচনের প্রাক্কালে কেন এই আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল ওই যুবক? এর পেছনে কোনো রাজনৈতিক যোগসূত্র নাকি কোনো বড়সড় নাশকতার ছক ছিল? তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ জানাচ্ছে, সমস্ত আইনি নিয়ম মেনে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভোটের আগে সীমান্ত ও শহরের প্রবেশ পথগুলিতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। এই গ্রেফতারিকে সেই কড়া সুরক্ষারই একটি বড় সাফল্য হিসেবে দেখছে কলকাতা পুলিশ প্রশাসন। এই চক্রের সাথে আরও কেউ যুক্ত আছে কি না, তা জানতে জেরা শুরু হয়েছে। 

অন্যদিকে, দ্বিতীয় দফায় নির্বাচনের আগে এবার হাড়োয়া বিধানসভার গো বর্ধনপুর এলাকায় আইএসএল কর্মীর বাড়ির সামনে তাজা বোমা উদ্ধার ঘিরে রাজনৈতিক উত্তেজনা। হাড়োয়া বিধানসভার গোবর্ধনপুর এলাকার সক্রিয় আইএসএফ কর্মীর বাড়ির সামনে থেকে দুটি তাজা বোমা উদ্ধার করে দেগঙ্গা থানার পুলিশ। ওই আইএসএফ কর্মী সকালে বাড়ির প্রধান দরজা খুলতেই দেখতে পান বাড়ির দরজার সামনে দুটি তাজা বোমা ‌। 

সঙ্গে সঙ্গে দেগঙ্গা থানার পুলিশকে খবর দিলে পুলিশ ওই দুটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায় ‌। আই এস এফ এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তৃণমূলের কর্মীরা তাকে ফাঁসানোর জন্য তার বাড়ির সামনে তাজা বোমা রেখে দিয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করছে তৃণমূল নেতৃত্ব।  ‌

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

দ্বিতীয় দফার মহারণ: দক্ষিণবঙ্গের ১৪২ আসনে ঘাসফুলের দাপট, কোথায় কোথায় 'গোহারা' হারতে পারে বিজেপি?
Summer Special Trains: গরমের ছুটিতে বেড়াতে যাবেন? স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল, পাবেন কনফার্মড সিট