অন্যান্য রাজ্যের মতো এখানেও চালু হবে জবকার্ড হোল্ডারদের ‘ফেস রেকগনিশান অ্যাটেনডেন্স’ ব্যবস্থা। কাজে যোগ দেওয়ার সময় জবকার্ড হোল্ডারের ‘ফেস রেকগনিশান’ করে হাজিরা দিতে হবে। চার ঘণ্টা পরপর একইভাবে তাঁদের উপস্থিতির প্রমাণ দেওয়া বাধ্যতামূলক।
বর্তমানে রাজ্যে জবকার্ড হোল্ডারের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ কোটি ৫৬ লক্ষে। এর মধ্যে আধার ‘সিডিং’ রয়েছে ২ কোটি ৫৫ লক্ষের। তবে ই-কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে ৭৫ শতাংশের। আগামী কিছুদিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করা হচ্ছে।