Digha Ilish: দিঘায় উঠল প্রায় ২০০ টন ইলিশ, কিনতে ব্যাপক ভিড়, কোন সাইজ কী দামে বিক্রি হচ্ছে?

Published : Aug 10, 2026, 09:39 AM IST

ইলিশের গন্ধে ম-ম করছে দিঘা মোহনা। গত পাঁচ-ছ’দিনে দিঘা-সহ বিভিন্ন মৎস্যবন্দর ও মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সমুদ্রে যাওয়া মৎস্যজীবীদের জালে উঠেছে প্রায় ২০০ টন রুপোলি শস্য।

PREV
15

ইলিশের গন্ধে ম-ম করছে দিঘা মোহনা। গত পাঁচ-ছ’দিনে দিঘা-সহ বিভিন্ন মৎস্যবন্দর ও মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সমুদ্রে যাওয়া মৎস্যজীবীদের জালে উঠেছে প্রায় ২০০ টন রুপোলি শস্য। শুধু রবিবারই ধরা পড়েছে ৩০ টনেরও বেশি ইলিশ।

25

মাছ ধরার মরশুমের শুরুতে ইলিশের আকাল দেখা দিয়েছিল। তবে শ্রাবণের শেষদিকে পরিস্থিতির বদল ঘটেছে। ঝিরঝিরে বৃষ্টি এবং পূবালী হাওয়া ইলিশ ধরার পক্ষে অনুকূল পরিবেশ তৈরি করেছে। আর তার জেরেই এবার প্রথমবারের মতো এত বিপুল পরিমাণ ইলিশ উঠল জালে।

35

দিঘা ছাড়াও কাঁথি, রামনগর, বালিসাই-সহ বিভিন্ন মাছের বাজার এখন ইলিশে ভরপুর। ফলে মৎস্যজীবীদের মুখে হাসি ফুটেছে। তবে বাজারে ইলিশের জোগান বাড়লেও দামে খুব একটা হেরফের হয়নি।

45

রবিবার দিঘা মোহনার নিলাম কেন্দ্রের বাজারে ৪০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে কেজি প্রতি ৯০০ থেকে ৯৫০ টাকা দরে। ৭০০ থেকে ৮০০-৯০০ গ্রাম কিংবা এক কেজি ওজনের ইলিশের দাম ছিল কেজি প্রতি ১১০০ থেকে ১২০০ টাকা। আর এক কেজির বেশি, বিশেষ করে ১ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে কেজি প্রতি ১৩০০ থেকে ১৪০০ টাকা দরে।

55

ইলিশের জোগান আরও বাড়লে আগামী দিনে বাজারদরে কিছুটা প্রভাব পড়ে কি না, এখন সেদিকেই নজর মৎস্যজীবী ও ক্রেতাদের।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories