আসানসোল@এনকাউন্টার: পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে জখম প্রতাপ, পুলিশ নিয়ে গেল হাসপাতালে

Published : Nov 27, 2026, 03:03 PM IST
asansol encounter pratap das shot police took to hospital

সংক্ষিপ্ত

আসানসোলে এনকাউন্টার! গুলিবিদ্ধ প্রতাপ দাসকে হাসপাতালে নিয়ে গেল পুলিশ। কীভাবে ঘটল ঘটনা, এখন কেমন আছেন তিনি? এনকাউন্টারের বিস্তারিত জানুন।

পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে বেশ কয়েকদিন ধরেই খোঁজ চলছিল প্রতাপ দাস ওরফে প্যাঁওকে। অবশেষে শুক্রবার সকালে আসানসোলের ইসমাইল এলাকায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গুলিবিদ্ধ অবস্থায় তাকে আটক করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ।

আসানসোল@ এনকাউন্টার

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ইসমাইল এলাকায় বন্দুক হাতে প্রতাপকে ঘুরতে দেখা যায়। এমনকী, আতঙ্ক ছড়াতে শূন্যে কয়েক রাউন্ড গুলি চালানোরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। খবর পেয়েই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছয়। গোটা এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি অভিযান।

তল্লাশির সময় একটি ফাঁকা ঘরে অস্ত্র নিয়ে আত্মগোপন করে থাকা প্রতাপের সন্ধান পান পুলিশকর্মীরা। অভিযোগ, তাকে আটক করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সে। পরিস্থিতি সামাল দিতে পুলিশও পাল্টা গুলি চালায় বলে স্থানীয় সূত্রে দাবি। এই ঘটনায় পুলিশের গুলিতে পায়ে আঘাত পেয়ে জখম হয় প্রতাপ। এরপর গুলিবিদ্ধ অবস্থায় তাকে আটক করে উদ্ধার করে পুলিশ। গুরুতর আহত অবস্থায় প্রতাপকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থা এবং ঠিক কোথায় গুলির আঘাত লেগেছে, সে বিষয়ে পুলিশের তরফে এখনও বিস্তারিত জানানো হয়নি।

প্রতাপকে ধরতেই তল্লাশি অভিযান

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই প্রতাপকে ধরতে আসানসোল দক্ষিণ থানার পুলিশ-সহ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন দল অভিযান চালাচ্ছিল। এর আগে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে।

বুধবারের ঘটনার পর বৃহস্পতিবার হটন রোডের পূর্বাশা লেন এলাকায় পুকুরের পাশে প্রতাপের লুকিয়ে থাকার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। মোবাইল টাওয়ার লোকেশন ধরে একাধিকবার তার অবস্থান চিহ্নিত হলেও ফোন বন্ধ হয়ে যাওয়ায় তাকে খুঁজে পাওয়া যায়নি। গভীর রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও খালি হাতে ফিরতে হয় পুলিশকে। শুক্রবার সকালে ফের ইসমাইল এলাকায় তাকে বন্দুক হাতে দেখা যাওয়ার খবর সামনে আসতেই নতুন করে অভিযান শুরু হয়। বিভিন্ন থানার ওসি, ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিক এবং বিশাল পুলিশ বাহিনী তল্লাশিতে অংশ নেয়।

এদিকে, শুক্রবার পশ্চিম বর্ধমান জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সফরের আগে আসানসোলে এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশি তৎপরতা আরও জোরদার হয়। অবশেষে গুলিবিদ্ধ অবস্থায় প্রতাপ দাস আটক হওয়ায় কয়েকদিনের অভিযানের পরিসমাপ্তি ঘটল।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Salary Hike: রাজ্যের এই কর্মচারীদের ৮ হাজার পর্যন্ত টাকা মাইনে বাড়ল, ৬০ বছর পর্যন্ত চাকরির সুযোগ
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার ডিসেম্বরের ৩০০০ টাকা কবে ঢুকবে? মহিলাদের জন্য বড় আপডেট