
ফের ধর্ষণের ঘটনা শহর কলকাতায়। জন্মদিনের পার্টিতে ডেকে বান্ধবীকে ধর্ষণের অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফের ধর্ষণ ও দেড় লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ। শেষে গ্রেফতার হল অভিযুক্ত।
জানা গিয়েছে, জন্মদিনের পার্টির নাম করে ফ্ল্যাটে ডেকে বান্ধবীকে ধর্ষণ করে অভিযুক্ত। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তারপরও ধর্ষণ করে বলে অভিযোগ। তরুণীর থেকে দেড় লক্ষ টাকা আত্মসাৎ করেছে ওই যুবক। এই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতায়। ধৃতের নাম অনুভব ভট্টাচার্য।
অনুভব ভট্টাচার্যের সঙ্গে অভিযোগকারিণীর আলাপ সোশাল মিডিয়ায়। ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর সম্পর্ক প্রেমে পরিণত হয়। দুজনে দেখাও করেন। অনুভব ভট্টাচার্য স্বভাবে শান্ত হওয়ায় তাকে নিয়ে সন্দেহ হয়নি। তেমনই তার আচরণ ছিল খুবই ভদ্র। সদ্য তারা এক বন্ধুর জন্মদিনে পার্টিতে উপস্থিত হন। সেখানে গিয়ে তরুণী দেখতে পায় ফ্ল্যাটে কেউ নেই। কেবল অনুভব উপস্থিত ছিল। ফাঁকা ফ্ল্যাটের সুযোগ নিয়ে ওই যুবতিকে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আবারও ধর্ষণ করে। এখানেই শেষ না, এরপর ব্যবসা করার নাম করে মেয়েটির থেকে প্রায় দেড় লক্ষ টাকা নেয় যুবক।
তরুণীর অভিযোগ, অভিযুক্ত যুবক টাকা পাওয়ার পর থেকে যুবতীকে এড়িয়ে চলতে থাকে। যোগাযোগ বন্ধ করে দেয়। শেষ পর্যন্ত তরুণী যাদবপুর থানায় অভিযোগ দায়ের করে। তদন্তের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আপাতত চলছে ঘটনার তদন্ত। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে যাদবপুর থানা অভিযুক্তকে গ্রেপ্তার করে। বর্তমানে এই ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্ত পুলিশি হেফাজতে রয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.