
১. মাস খানেকের উপর তিনি বেপাত্তা। তারপরও মিলল না রেহাই। এবার কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। জানা গিয়েছে, পশ্চিম মেদিনাীপুরের শালবনিতে জমি প্রতারণা মামলায় এবার সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করে দিলো কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
২. বিজেপি ক্ষমতায় আসতেই এবার রাজ্যে পঞ্চায়েতের নিজস্ব আয় বাড়াতে SOP জারি করল দফতর। এবার বাড়ি পিছু কর আদায়ের লক্ষ্যমাত্রা নেওয়া হবে ১২০০ টাকা। প্রতিটি পঞ্চায়েতে সংগৃহীত রাজস্ব সংশ্লিষ্ট পঞ্চায়েতের মোট পরিবারের সংখ্যা দিয়ে ভাগ করলে পরিবারপিছু বছরে কত আয় করে, তা জানা যায়। এই অবস্থায় নয়া পদক্ষেপ নিল সরকার।বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
৩. কেরালা জুড়ে নাগাড়ে ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। একটানা বৃষ্টির ফলে নদী ও খালগুলো জলে টইটম্বুর। রাজ্যের অনেক জায়গায় ভূমিধসের কারণে যান চলাচল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্যোগে এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং ১০ জন নিখোঁজ। পরিস্থিতি খারাপ হওয়ায় রাজ্য সরকার হাই অ্যালার্ট জারি করেছে। পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে প্রশাসন একাধিক জেলায় স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেছে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
৪. পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI)-এর পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (PoJK) শাখার নেতা খাজা ইজাজ রফিক অভিযোগ করেছেন যে মুজফফরাবাদ ডিভিশন জুড়ে ব্যাপক বিক্ষোভ, জনগণের প্রতিরোধ এবং বয়কটের কারণে নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত হয়েছে। একইসঙ্গে তিনি বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা কর্মীদের বলপ্রয়োগের তীব্র নিন্দা করেছেন। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
৫. প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজিঙ্ক রাহানে কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতীয় দলের পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানিয়েছেন। পদকজয়ীদের প্রশংসা করে তিনি বলেন, তারা দেশকে গর্বিত করেছেন। এক্স হ্যান্ডলে একটি পোস্টে রাহানে ভারতের এই অভিযানকে দুর্দান্ত বলে উল্লেখ করেছেন। তিনি পদক জিততে না পারা ক্রীড়াবিদদেরও কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেছেন (Ajinkya Rahane)। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Ajinkya Rahane: CWG 2026-এ ভারতীয়দের পারফরম্যান্সে মুগ্ধ অজিঙ্ক রাহানে, প্রত্যেককে জানালেন শুভেচ্ছা
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.