Mamata vs Suvendu: পশ্চিমবঙ্গে বিধানসভ নির্বাচন ২০২৬-এর প্রস্তুতি শুরু। নন্দীগ্রামের পর এবার শুভেন্দু অধিকারীর লক্ষ্য ভবানীপুর। আর সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র তাঁকে হারাতে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে বিজেপি।
হাতে আর মাত্র কয়েক দিন। তারপরই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। কিন্তু তার আগেই ভোটে জিততে মরিয়া রাজ্যের শাসক ও বিরোধী দল।
211
হটসিট ভবানীপুর
এবার বিধানসভা নির্বাচনে হটসিট ভবানীপুর। এই কেন্দ্রে প্রার্থী হতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। আর মমতা বন্দ্যোপাধ্য়ায়কে হারাতেই মরিয়া হয়ে পড়েছে বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা।
311
ভবানীপুরে বিজেপির প্রার্থী কে?
ভবানীপুরে বিজেপির প্রার্থী কে? এখনও পর্যন্ত লাখ টাকার প্রশ্ন। তবে নন্দীগ্রামের মত ভবানীপুরে এবার মমতা বনাম শুভেন্দু অধিকারীর মুখোমুখী লড়াই হবে না তা প্রায় নিশ্চিত বিজেপির অন্দরে। বিজেপি সূত্রের খবর এখনও প্রার্থী নিয়ে ঠিক হয়নি। তবে শুভেন্দুর নন্দীগ্রামে দাঁড়়ানোর সম্ভাবনাই প্রবল।
তবে এবার বিজেপি বিশেষ নজর দেবে ভবানীপুরে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচার থেকে শুরু করে নির্বাচনী রণকৌশল তৈরির দায়িত্বে রয়েছেন শুভেন্দু অধিকারী। তেমনই খবর বিজেপির অন্দরে।
511
ভবানীপুরে তৈরি ওয়াররুম
বিজেপি এখনও পর্যন্ত প্রার্থী তালিকা প্রকাশ করেনি। নির্বাচন কমিশনও ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেনি। কিন্তু বিজেপি ইতিমধ্যেই ভবানীপুরে একটি ওয়াররুম তৈরি করেছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই সেখান থেকে কাজ করা শুরু হয়েছে।
611
বিজেপির নজরে ৮টি ওয়ার্ড
কলকাতা পুরসভার অধীনে আটটি ওয়ার্ড নিয়ে তৈরি হয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্র। সেগুলি হল ৬৩, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৭ এবং ৮২ নম্বর ওয়ার্ড। বিজেপির হিসেব বলছে ২০১৪ সালের লোকসভা নির্বাচন থেকে এপর্যন্তদ এই ওয়ার্ডগুলিতে প্রচুর পরিমাণে ভোট পেয়েছে বিজেপি। কয়েকটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসকেও পিছনে ফেলে দিয়েছে। এবার সেই ওয়ার্ডগুলিতে জনসংযোগের কজ আরও বাড়াতে মরিয়ে গেরুয়া শিবির।
711
মমতা VS শুভেন্দু
বছর খানেক আজেই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন তিনি এবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে হারাবেন। নন্দীগ্রামের পুনরাবৃত্তি হবে ভবানীপুরে। সেই সময়ই তাঁকে জিজ্ঞাসা করা হয়ছিল তিনি কী প্রার্থী হবেন। উত্তরে শুভেন্দু বলেছিলেন দল যা বলবে তাই হবে। কিন্তু ভবানীপুরে বিজেপির যে দাঁড়াবে তার হয়েই তিনি কাজ করবেন। আর সেই থেকেই তিনি ঘনগন রাজনৈতিক কর্মসূচি রাখছেন ভবানীপুরে।
811
কর্মসূচি বাড়ছে
ভোট যত এগিয়ে আসছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভবানীপুরে ততই রাজনৈতিক কর্মসূচি বাড়াচ্ছেন। বিজেপি হিসেব করে দেখেছে ৭০ নম্বর ওয়ার্ডে সবথেকে বেশি ভোট রয়েছে গেরুয়া শিবিরের। আর সেই কারণে ৭০ নম্বর ওয়ার্ডে জনসংযোগও বাড়িয়েছেন শুভেন্দু।
911
সেলিব্রিটি প্রচার
বিজেপি সূত্রের খবর আগামী দিনে সেলিব্রিটি এনে ভবানীপুরে নির্বাচনী প্রচার সারবে বিজেপি। ইতিমধ্যেই ভোটের রণকৌশল ঠিক করা হয়েছে। প্রার্থীর নাম ঘোষণা না হওয়া পর্যন্ত বড় কোনও কর্মসূচি নেয়নি বিজেপি।
1011
বড় ধাক্কা দিয়ে চায় বিজেপি
গতবার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার বিরোধী দলনেতার টার্গেট ভবানীপুর। যদিও এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসও প্রার্থী তালিকা প্রকাশ করেনি। তবে ঘাসফুল শিবির সূত্রের খবর মমতাই হবেন ভবানীপুরের প্রার্থী। এই এলাকা মুখ্যমন্ত্রীর খাসতালুক। আর সেই কারণেই এখন থেকেই মমতার বিরোধী ঘুঁটি সাজাতে শুরু করেছে বিজেপি। এবারও মমতাকে ধাক্কা দিতে চায় গেরুয়া শিবির।
1111
তৃণমূলের প্রতিক্রিয়া
যদিও বিজেপির রণকৌশল নিয়ে মাথা ঘামাতে চায় না তৃণমূল কংগ্রেস। তাদের কথা এই এলাকা মমতা বন্দ্যোপাধ্য়ায় হাতের তালুর মতই চেনেন। এলাকায় তাঁর প্রভাব প্রতিপত্তিও রয়েছেন। জনসংযোগও শুরু করেছেন। তাই বিজেপি সহজেই মমতাকে হারিয়ে বাজিমাৎ করবে এমন হওয়ার কোনও সম্ভাবনাই নেই।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.