SIR UPDATE: অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ মত প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকা ২০২৬। এই তালিকা অনলাইনে প্রকাশিত হয়েছে। পাশাপাশি জেলা শাসক আর বিডিওদের দফতরেও থাকবে তালিকা। 

নির্বাচন কমিশন সূত্রের খবর ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা। উত্তর কলকাতায় থেকে প্রায় ১৭ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে বলে কমিশন সূত্রের খবর।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এই মুহূর্তে ৬০ লক্ষেরওএ বেশি ভোটারের নথি যাচাই ও নিষ্পত্তি বাকি রয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির গেরোয় ঝুলছে এই সব ভোটারের ভাগ্য। প্রাথমিকভাবে তাদের তালিকায় নাম থাকবে। কিন্তু তলায় লেখা থাকবে কী অবস্থায় রয়েছে তাদের নাম। চূড়ান্ত তালিকা চললেও সংশ্লিষ্টদের ক্ষেত্রে চলতেই থাকবে তথ্য যাচাইয়ের প্রক্রিয়া। এদের নাম অবশ্য ধাপে ধাপে বার হবে। খসড়া তালিকা থেকে বাদ গিয়েছিল ৫৮ লক্ষ ভোটারের নাম। যারমধ্যে অধিকাংশই ছিল মৃত বা ডুপলিকেট ভোটার।

কোথায় দেখবেন তালিকা

নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট eci.gov.in, রাজ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট ও ইসিআই নেট অ্যাপে এসআইআর-এর চূড়ান্ত তালিকা দেখা যাবে। নির্দিষ্ট ওয়েবসাইট ও অ্যাপে গিয়ে নিজের নাম আর এপিক নম্বর বা ভোটার কার্ডের নম্বর দিলে ভোটাররা দেখতে পাবেন কমিশনের তালিকায় কী অবস্থায় রয়েছে নাম। কোনও সমস্যা না থাকলে স্বাভাবিকভাবেই নাাম উঠে আসবে। যদি এখনও যাচাই না হয় তাহলে নামের নিচে লেখা থাকবে অ্যাডজুডিকেশন বা বিচারাধীন। কারও নাম মুছে দেওয়া হলে লেখা থাকবে ডিলিটেড।

তালিকা দেখা যাবে

রাজ্য সিইও দফতর জানিয়েছে চূড়ান্ত ভোটার তালিকা দেখা যাবে নির্বাচন কমিশনের অ্য়াপ ও ওয়েবসাইটে। বিডিও ও এসডিও অফিসেও টাঙানো হবে চূড়ান্ত ভোটার তালিকা। থাকবে জেলা শাসকের অফিসে। তবে চূড়ান্ত তালিকা বুথে গিয়ে দেখার সুযোগ আপাতত নেই। রাজনৈতিক দলগুলিকে চূড়ান্ত ভোটার তালিকা পেন ড্রাইভে দেওয়া হবে। এসডিও , ডিইও, বিডিও দফতরে থাকবে তালিকার হার্ড কপি। সেখানেও ভোটাররা গিয়ে তালিকা দেখতে পারেন।

সবিস্তারে আসছে...