পয়লা বৈশাখের পরেই রাজ্যে ভোট! নির্বাচন কমিশন নয়, TMCকে সময় বেঁধে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

Published : Mar 09, 2026, 02:39 PM IST

Suvendu Adhikari on Vote: রাজ্যে কবে বিধানসভা নির্বাচন হবে? নির্বাচনে কমিশনের ফুল বেঞ্চের রাজ্য সফরের মধ্যেই ঘোষণা করে দিলেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন তৃণমূলের হাতে আর মাত্র ৬ সপ্তাহ সময় রয়েছে। 

PREV
111
ভোট কবে? জল্পনা বাড়ালেন শুভেন্দু অধিকারী

রাজ্যে রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। কিন্তু তার মধ্যেই ভোট নিয়ে জল্পনা বাড়িয়ে দিলেন বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তৃণমূল সরকারের জন্যও সময় বেঁধে দিয়েছেন।

211
শুভেন্দুর দাবি ভোট নিয়ে

শুভেন্দু অধিকারী কলকাতা বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখী হয়েছিলেন। সেখানেই তিনি দাবি করেন, রাজ্যে বিধানসভা নির্বাচন হবে পয়লা বৈশাখের পরে যে কোনও দিন। তারপরই তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের হাতে রয়েছে আর মাত্র ৬ সপ্তাহ। তিনি আরও বলেন, 'কয়েক দিনের মধ্যেই আমরা নির্ঘণ্ট পেয়ে যাব।'

311
রাজ্যের মানুষের কাছে আর্জি

শুভেন্দু অধিকারী রাজ্যের মানুষের কাছে জোট বেঁধে ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন। তিনি বলেছেন,'মানুষ জাগুন! মানুষ যদি ঐক্যবদ্ধভাবে বাংলাকে বাঁচাতে চান তাহলে জোট বেঁধে ভোট দিতে হবে।' তিনি তৃণমূল কংগ্রেসকে সংবিধান বিরোধী সরকার বলেও অভিযোগ করেন।

411
পাল্টা সমালোচনা তৃণমূলের

শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি শুভেন্দুকে কটাক্ষ করে সংবিধানের পরাকাষ্ঠা বলেও উল্লেখ করেন। তিনি বলেন বিজেপি যা বলেছে তাই করছে নির্বাচন কমিশন।

511
শুভেন্দুর আক্রমণ মমতাকে

এদিন বিমান বন্দরে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্য়ায় বরাবরই সংখ্যালঘু কার্ড খেলে ভোটে জিতেছে। কিন্তু মুসলিমরা এখন মমতার পাশে নেই বলেও দাবি করেন বিজেপি নেতা।

611
হুমায়ুন কবীরের কথা

শুভেন্দু অধিকারী আরও বলেন, রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় বর্তমানে হুমায়ুন কবীরের পাশে রয়েছে। রাজ্যে বাবরি মসজিদ তৈরির জন্য। তিনি আরও বলেছেন, রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম মুখ্যমন্ত্রীর জন্য হুমায়ুন কবীরকেই সমর্থন করছে।

711
জোট বাঁধছে হিন্দুরা

শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের সংখ্যাগুরু মানুষও গ্রামেগঞ্জে জোট বাঁধতে শুরু করেছে। কলকাতাতেও হিন্দুরা জোট বাঁধতে শুরু করেছে। শুভেন্দুর কথায় মমতার পরাজয় আসন্ন।

811
রাজ্যে নির্বাচন কমিশন

বর্তমানে দুই দিনের রাজ্য সফরে রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। জ্ঞানেশ কুমার ইতিমধ্য়েই কলকাতায় রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেছে। সেখানে এক দফায় ভোটের দাবি জানিয়েছে বিরোধীরা।

911
তৃণমূলের উল্টো সুর

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছিল তৃণমূলের প্রতিনিধি দলও। সেখানে ভোটের দফা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে চন্দ্রিমা ভট্টাচার্য স্পষ্ট করে জানিয়ে দেন এটা দফা সংক্রান্ত বৈঠক নয়।

1011
তৃণমূলের উল্টো সুর

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছিল তৃণমূলের প্রতিনিধি দলও। সেখানে ভোটের দফা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে চন্দ্রিমা ভট্টাচার্য স্পষ্ট করে জানিয়ে দেন এটা দফা সংক্রান্ত বৈঠক নয়।

1111
কয় দফায় ভোট

নির্বাচন কমিশন এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু বলেনি। তবে সূত্রের খবর রাজ্যে এক দফায় ভোট করাতেই চাইছে রাজ্য নির্বাচনী আধিকারিকের দফতর। কিন্তু এক দফায় ভোটে সমস্যার কথা জানিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক কর্তারা। কর্মী ও পুলিশের অপ্রতুলতার কথা জানিয়েছিল রাজ্য প্রশাসন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories