অকাল বর্ষণে ভিজবে কলকাতা, আজ থেকে টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলির জন্য
Rain Weather: আলিপুর হাওয়া অফিস জানিয়েছে আপাতত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টি হবে। বৃষ্টির পূর্বাভাস উত্তরের জেলাগুলির জন্য।

কলকাতার আবহাওয়া
শনিবার বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে কলকাতা। রবিবার দিনভর শহরের আকাশ ছিল মেঘলা। আস সোমবার, বেলা ১২টার পরেও তেমন রোদের দেখা নেই।
বৃষ্টির পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে আপাতত কলকাতার আবহাওয়া একই রকম থাকবে। এই অবস্থায় কলকাতায় আগামী তিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা ভিজবে
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
বাকি জেলায় বৃষ্টি
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে। তবে বৃষ্টির জন্য আদালা কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরই পূর্বাভাস রয়েছে।
জেলায় বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। তবে এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইবে।
ঝড়ের গতিবেগ
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া এই জেলাগুলিতে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বীরভূম আর পশ্চিম বর্ধমানে ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই এই সপ্তাহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে।
বৃষ্টির কারণ
বঙ্গে অকাল বর্ষণের কারণ কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ মেঘের সঞ্চার হওয়া। দক্ষিণবঙ্গে অনেক জায়গায় স্থায়ীভাবে মেঘ তৈরি হচ্ছে। তার কারণেই এই বৃষ্টি।
তাপমাত্রা
উত্তরবঙ্গের তাপমাত্রার আগামী এক সপ্তাহ তেমন হেরফের হবে না। তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ সামান্য চড়তে পারে। তবে বিশাল হেরফের হওয়ার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
কলকাতার আবহাওয়া
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ২.৩ ডিগ্রি কম। দিনের তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রির আশেপাশে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

