
খারাপ খবর নিত্যযাত্রীদের জন্য। শনিবার ও রবিবার বাতিল থাকবে একগুচ্ছ লোকাল। সূত্রের খবর, ফুট ওভারব্রিজ ভাঙার কাজের জন্য শনিবার ও রবিবার মিলিয়ে বাতিল করে দেওয়া হল ২৩ টি লোকাল ট্রেন। শনিবার মোট আটটি লোকাল ট্রেন বাতিল থাকছে। রবিবার বাতিল হল ১৫টি লোকাল ট্রেন। তালিকায় আছে শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর, শিয়ালদা-ক্যানিং, শিয়ালদা-সোনারপুর, শিয়ালদা-বারুইপুর, শিয়ালদা-ডায়মন্ড হারবার, শিয়ালদা-বজবজ শাখার ট্রেন আছে এই তালিকায়। জেনে নিন কোনদিন বাতিল থাকবে কোন ট্রেন।
শনিবার বাতিল ট্রেনের তালিকা
৩৪৭৫৪ শিয়ালদা- লক্ষ্মীকান্তপুর রাত ১১টা ৬ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৩৪৭৫৭ লক্ষ্মীরকান্তপুর- শিয়ালদা রাত ১০টা ২৫ মিনিটে লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়ে।
৩৪৫৫২ শিয়ালদা- ক্যানিং লোকাল রাত ১০টা ৩৬ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৩৪৫৫৭ ক্যানিং- শিয়ালদা লোকাল রাত ১০টা ২০ মিনিটে ক্যানিং থেকে ছাড়ে।
৩৪৮৫৮ শিয়ালদা- ডায়মন্ড হারবার লোকাল রাত ১০টা ৪৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৩৪৮৫৫ ডায়মন্ড হারবার- শিয়ালদা লোকাল রাত ৯টায় ডায়মন্ড হারবার থেকে ছাড়ে।
৩৪১৬৪ শিয়ালদা- বজবজ লোকাল রাত ১০টা ৪ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৩৪১৬৩ বজবজ- শিয়ালদা লোকাল রাত ১১টা ৪ মিনিটে বজবজ থেকে ছাড়ে।
রবিবার বাতিল ট্রেনের তালিকা
৩৪৪১২ শিয়ালদা- সোনারপুর লোকাল ভোর ৪টে ১৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৩৪৪১১ সোনারপুর- শিয়ালদা লোকাল ভোর ৪টে ৪০ মিনিটে সোনারপুর থেকে ছাড়ে।
৩৪৬১২ শিয়ালদা- বারুইপুর লোকাল ভোর ৫টে ৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৩৪৬১৪ শিয়ালদা- বারুইপুর লোকাল সকাল ৬টা ২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৩৪৬১১ বারুইপুর- শিয়ালদা লোকাল সকাল ৬টা ২ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।
৩৪৬১৩ বারুইপুর- শিয়ালদা লোকাল সকাল ৬টা ৫৮ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।
৩৪১১৪ শিয়ালদা- বজবজ লোকাল ভোর ৪টে ৩৬ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৩৪১১৮ শিয়ালদা- বজবজ লোকাল সকাল ৬টা ১০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৩৪১১৩ বজবজ- শিয়ালদা লোকাল ভোর ৫টা ৩৬ মিনিটে বজবজ থেকে ছাড়ে।
৩৪৭১৮ শিয়ালদা- লক্ষ্মীকান্তপুর লোকাল ভোর ৫টা ৫৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৩৪৮১৮ শিয়ালদা- ডায়মন্ড হারবার লোকাল সকাল ৬টা ২৪ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৩৪৮১৫ ডায়মন্ড হারবার- শিয়ালদা লোকাল ভোর ৪টে ৪০ মিনিটে ডায়মন্ড হারবার থেকে ছাড়ে।
৩৪৫১১ ক্যানিং- শিয়ালদা লোকাল রাত ৩টে ৪৫ মিনিটে ক্যানিং থেকে ছাড়ে।
৩১০৫১ বজবজ- নৈহাটি লোকাল সকাল ৭ টা ১০ মিনিটে বজবজ থেকে ছাড়ে।
৩১৪২২ নৈহাটি- শিয়ালদা লোকাল সকাল ৯টা ২৭ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.