Ration Atta: রেশনে আর মিলবে না আটা, বড় সিদ্ধান্ত নিল সরকার, বদলে কী দেবে?

Published : May 13, 2026, 01:41 PM IST

রেশনের খাদ্য সামগ্রী নিয়ে বড় সিদ্ধান্তের পথে সরকার। এবার থেকে রেশনে আর আটা মিলবে না। তার বদলে ফিরিয়ে আনা হবে গম। অর্থাৎ এবার আটার প্যাকেটের বদলে দেওয়া হবে গম।

PREV
16

রেশনের খাদ্য সামগ্রী নিয়ে বড় সিদ্ধান্তের পথে সরকার। এবার থেকে রেশনে আর আটা মিলবে না। তার বদলে ফিরিয়ে আনা হবে গম। অর্থাৎ এবার আটার প্যাকেটের বদলে দেওয়া হবে গম। নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া স্পষ্ট করে জানিয়ে দিলেন, নিম্নমানের খাদ্যসামগ্রী ও দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করা যায়। যে সমস্ত রেশন ডিলারের কাছে বরাদ্দ হওয়া আটা চলে গিয়েছে সেগুলি গ্রহকদের দেওয়া হবে। নতুন করে আর আটা বরাদ্দ করা হবে না।

26

খাদ্য দফতরের দায়িত্ব নেওয়ার পর থেকেই অশোক কীর্কনিয়া রেশনে সরবরাহ ব্যবস্থায় বিশেষ নজর দিচ্ছেন। দীর্ঘদিন ধরেই অভিযোগ, এই আটার গুণমান ভাল নয়। কোথাও আবার সরবরাহ চক্রে কাটমানি ও অনিয়মের অভিযোগ রয়েছে। তাই শীঘ্রই রেশনের আটা সরবরাহকারী মিল কর্তৃপক্ষ ও ঠিকাদারদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মন্ত্রী। খাদ্যশস্য সরবরাহের প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখার কথা সেখানে সরাসরি জানিয়ে দেওয়া হবে। কোনও অবস্থাতেই নিম্ন মানের আটা বা অনিয়ম বরদাস্ত করা হবে না।

36

জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় কোটি কোটি মানুষ ভর্তুকিযুক্ত খাদ্যশস্য পান রেশন ব্যবস্থার মাধ্যমে। চাল, গম ও আটা সংগ্রহ, সংরক্ষণ, মিলিং, পরিবহণ এবং শেষ পর্যন্ত রেশন দোকানের মাধ্যমে উপভোক্তার হাতে পৌঁছে দেওয়া হয়। পুরো প্রক্রিয়াটাই চলে খাদ্য দফতরের নিয়ন্ত্রণে।

46

সাধারণ মানুষের অভিযোগ, কোথাও নিম্নমানের গম থেকে আটা তৈরি হচ্ছে, কোথাও দীর্ঘদিন মজুত থাকা খাদ্যশস্য ব্যবহারের অভিযোগ উঠেছে। আবার কোথাও সরবরাহকারীদের অসাধু চক্রের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ সামনে এসেছে। এই কারণেই নতুন খাদ্যমন্ত্রী শুরু থেকে এক্ষেত্রে বাড়তি গুরুত্ব দিচ্ছেন।

56

সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, বর্তমানে ডিলারদের যে আটা সরবরাহ করা হয়ে গিয়েছে, সেটাই পাবেন রেশন গ্রাহকরা। তারপর আপাতত আটা সরবরাহ করা হবে না। বর্তমানে সরকারি গুদামে যেটুকু আটা মজুত আছে, সেটুকুই বিলি করা হবে। নতুন করে আর কোনও আটা সংগ্রহ করবে না দফতর।

66

জুন মাস থেকে যদি কোনও রেশন দোকানে নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়, তবে সরাসরি সেই দোকানের লাইসেন্স বাতিল করে তালা ঝুলিয়ে দেওয়া হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories