SSC Recruitment Scam: মন্ত্রীর পরিচয় দিয়ে এসএসসি সচিবকে প্রভাবিত করার চেষ্টা, গ্রেফতার ১

SSC Recruitment Scam: মন্ত্রীর পরিচয় দিয়ে এসএসসি সচিবকে প্রভাবিত করার চেষ্টা, গ্রেফতার ১

Biman Mondal   | ANI
Published : Nov 22, 2026, 12:46 PM IST

এসএসসি-র চলতি নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব খাটানোর চেষ্টার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। বিধাননগর ইস্ট থানায় এসএসসি সচিবের দায়ের করা অভিযোগের ভিত্তিতে জুলফিকার আলী নামে দেবগঙ্গার এক বাসিন্দাকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ।

এসএসসি-র চলতি নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব খাটানোর চেষ্টার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। বিধাননগর ইস্ট থানায় এসএসসি সচিবের দায়ের করা অভিযোগের ভিত্তিতে জুলফিকার আলী নামে দেবগঙ্গার এক বাসিন্দাকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ। অভিযোগ, মন্ত্রী শ্রী ক্ষুদিরাম টুডুর পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসএসসি সচিবকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল। চলতি নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত একাধিক বিষয়ে বার্তা পাঠানো হয়েছিল বলে অভিযোগ।

রবিবার সকালে এই মামলার তদন্তভার নেয় সিআইডি। ধৃতকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় আর কারা জড়িত, কোনও আর্থিক লেনদেন হয়েছিল কি না এবং কোন নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব খাটানোর চেষ্টা হয়েছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করতে চায়নি সিআইডি।

07:25Ranaghat: সাট্টা-জুয়ার ঠেক ভাঙতে গিয়ে জেল! অবশেষে জামিনে মুক্ত বিজেপি নেত্রী পিয়ালি, বেরিয়ে কী বার্তা দিলেন?
11:36Kunal Ghosh: রাজস্থানে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি'র হার! কী বলে দিলেন কুণাল ঘোষ?
12:16Ranaghat: 'প্রতিবাদ' করে জেলে গেছেন বিজেপি নেত্রী প্রিয়া! পাল্টা মামলায় জামিন! কী বললেন আইনজীবী?
09:29আর হাত পাতা নয়, ট্র্যাফিক সামলাবেন বৃহন্নলারা! সরকারের সিদ্ধান্তে কী জানাচ্ছেন তাঁরা?
09:11Malda News: ভর্তি-পরীক্ষার ফি-র বাইরেও ২৭২০ টাকা! কলেজে পড়ুয়াদের বিক্ষোভ, ঘেরাও অধ্যক্ষ
11:48IIT Kharagpur: বাংলার হাতছাড়া হয়েছিল বড় সুযোগ? আইআইটি খড়্গপুরে দাঁড়িয়ে বামেদের আক্রমণ মোদীর
04:49Keya Ghosh: আমাদের ডিজে বাজাতে গিয়ে ওর নিজেরই ব্যান্ড বেজে গেছে, অভিষেককে কটাক্ষ কেয়ার
03:59Dilip Ghosh On Abhishek Banerjee: অভিষেক মামলা করেছেন শুনেই বেঁকা হাসি দিলীপের! দেখুন কী বললেন তিনি
09:16PM Modi IIT Kharagpur Speech: IIT খড়্গপুরের ৭৫ বছর পূর্তি! পড়ুয়া ও তরুণ প্রজন্মকে ‘ব্রেক দ্য লিমিট’ এর তত্ত্ব মোদীর
Read more