
Malda News: ভর্তি-পরীক্ষার ফি-র বাইরেও ২৭২০ টাকা! কলেজে পড়ুয়াদের বিক্ষোভ, ঘেরাও অধ্যক্ষ
ভর্তি ও পরীক্ষার ফি-র বাইরেও পড়ুয়াদের কাছ থেকে অতিরিক্ত ২৭২০ টাকা নেওয়ার অভিযোগ উঠল মালদার চাঁচল কলেজের বিরুদ্ধে। বিদ্যুৎ বিল, বিল্ডিং চার্জ, টিউশন ফি ও বিশেষ ক্লাসের নামে টাকা চাওয়ার অভিযোগ।
ভর্তি ও পরীক্ষার ফি-র বাইরেও পড়ুয়াদের কাছ থেকে অতিরিক্ত ২৭২০ টাকা নেওয়ার অভিযোগ উঠল মালদার চাঁচল কলেজের বিরুদ্ধে। বিদ্যুৎ বিল, বিল্ডিং চার্জ, টিউশন ফি ও বিশেষ ক্লাসের নামে টাকা চাওয়ার অভিযোগ। অতিরিক্ত ফি-র চাপে সমস্যায় পড়েছেন আর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়ারা। ফি কমানোর দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখান পড়ুয়ারা।