Lakshmir Bhandar: মার্চ থেকে বন্ধ হয়ে যাবে পুরনো অ্যাকাউন্ট, এই পাঁচ ভুলে বাদ পড়তে পারেন আপনিও

Published : Feb 19, 2026, 10:11 AM IST

পশ্চিমবঙ্গের জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় খবর সামনে আসছে। শোনা যাচ্ছে, মার্চ মাস থেকে কিছু নিয়ম না মানলে বহু উপভোক্তার অ্যাকাউন্ট বাতিল হতে পারে। বয়স, আধার-ব্যাঙ্ক লিঙ্ক এবং অন্যান্য সরকারি সুবিধা পাওয়ার মতো বিষয়গুলি খতিয়ে দেখা হবে।

PREV
18

বাংলায় বৃদ্ধ থেকে পড়ুয়া, গৃহবধূ থেকে বেকার যুবক সকলের জন্যই চালু আছে ভাতা। প্রতি মাসে বাংলার অধিকাংশ মানুষের অ্যাকাউন্টে ঢোকে ১০০০ থেকে ১৫০০ টাকা। এবার এই ভাতা নিয়ে সামনে এল নয়া চমক। বন্ধ হতে চলেছে এই বিশেষ স্কিম।

28

মমতা সরকারের চালু করা ভাতার তালিকায় আছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রীর মতো নানান প্রকল্প চালু আছে বাংলায়। তেমনই এই রাজ্যে চালু হচ্ছে যুবশ্রী প্রকল্প। বেকার যুবকদের জন্য এই ভাতা চালু করেছে সরকার।

38

মমতা সরকারের চালু করা বিভিন্ন ভাতার মধ্যে সব থেকে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার। এই ভাতা পেয়ে থাকেন রাজ্যের মহিলারা। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা প্রতি মাসে পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার ভাতা।

48

এতদিন সাধারণ জাতির মহিলারা ১০০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা পেতেন ১২০০ টাকা করে। সদ্য বৃদ্ধি করা হয়েছে এই ভাতা। বর্তমানে সাধারণ জাতির মহিলারা ১৫০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১৭০০ টাকা করে পাবেন।

58

এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে সামনে এল বড় চমক। এবার মার্চ থেকে বাতিল হয়ে যেতে পারে পুরনো কিছু অ্যাকাউন্ট। যারা এই পাঁচটি কাজ করেননি তাদের লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বন্ধ হতে চলেছে।

68

যাদের বয়স ২৫ থেকে ৬০-র মধ্যে নয় অর্থাৎ ২৫-র কম এবং ৬০-র বেশি বয়সী মহিলারা আর পাবেন না ভাতা। তেমনই যাদের সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তারা আর পাবেন না ভাতা।

78

যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা নেই, বাদ যেতে চলেছে তাদের ভাতাও। সদ্যপ্রকাশ্যে এল এমনই চমক। শোনা যাচ্ছে এবার কড়া হচ্ছে প্রশাসন। বয়সের সীমা থেকে আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক না থাকলে বাতিল হতে পারে ভাতা।

88

তেমনই আবার যারা অন্য কোনও চাকরি করেন কিংবা সরকারি কোনও সুবিধা পান তারা আর পাবেন না এই ভাতা। প্রকাশ্যে এল এমনই খবর। মার্চ থেকে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা আসতে চলেছে বদল। এমনই শোনা যাচ্ছে সর্বত্র।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories