Ayushman Bharat Card: আপনি এই ক্যাটেগরিতে পড়েন না? তাহলে পাবেন না আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা

Published : Jul 04, 2026, 06:03 PM IST
Ayushman Bharat Card

সংক্ষিপ্ত

Ayushman Bharat Card: আয়ুষ্মান ভারত কার্ড থাকলে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত, বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন মানুষ।দেশের সরকারের উদ্যোগে চালু হওয়া প্রশংসনীয় একটি প্রকল্প। কিন্তু আপনি কোন কোন ক্যাটেগরিতে পড়লে আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন? নাকি আপনি আপনি এই ক্যাটেগরিতে পড়েন না? তাহলে পাবেন না আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা।

Ayushman Bharat Card: রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আয়ুষ্মান ভারত যোজনা (ayushman bharat card apply)। সেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর থেকেই একের পর এক জনমুখী সিদ্ধান্ত নিতে শুরু করেছে বিজেপি সরকার। এমনকি, সরকারের তরফ থেকে রাজ্যের নানা প্রান্তে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে৷ জানা যাচ্ছে, সেখানেও বহু মানুষ আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন জানিয়েছেন (ayushman bharat card)।

আপনি এই ক্যাটেগরিতে পড়েন না?

আয়ুষ্মান ভারত কার্ড থাকলে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত, বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন মানুষ।দেশের সরকারের উদ্যোগে চালু হওয়া প্রশংসনীয় একটি প্রকল্প। কিন্তু আপনি কোন কোন ক্যাটেগরিতে পড়লে আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন? নাকি আপনি আপনি এই ক্যাটেগরিতে পড়েন না? তাহলে পাবেন না আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা। 

তাই এই স্কিমে আবেদন করার সময় কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে, আপনি আদৌ এই স্কিমে আবেদন করার যোগ্য কিনা। এক্ষেত্রে বলে রাখা ভালো, ভেরিফিকেশনের পর যোগ্যতার মাপকাঠিতে মিলতে হবে। যাদের আয় ২.৫০ লক্ষ টাকার কম এবং মূলত, যাদের নিজের নামে কোনও জমি নেই, তারা আবেদন করতে পারবেন। 

তাহলে পাবেন না আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা

এছাড়া যারা দিনমজুরের কাজ করেন এবং তফশিলি জাতি-উপজাতি পরিবারের মানুষ আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন। সেইসঙ্গে যারা কাঁচা বাড়ি এবং একটি কামরার বাড়িতে থাকেন, তারাও পাবেন এই যোজনার সুবিধা।পাশাপাশি যাদের পরিবারে ১৬-৫৯ বছর বয়স পর্যন্ত, উপার্জন করার কোনও সদস্য নেই, তারাও পাবেন এই সুবিধা। পাশাপাশি ৭০ বছরের বেশি যে কোনও ব্যক্তি আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন। 

অনলাইন এবং অফলাইন, দুইভাবেই আবেদন করা যাবে। PM-JAY Beneficiary Portal-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। তাছাড়া আয়ুষ্মান অ্যাপ ব্যবহার করে অথবা নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে গিয়ে কিংবা অনুমোদিত হাসপাতালে গিয়েও এই কার্ড তৈরির ব্যবস্থাও রয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Chandrima Bhattacharya: নির্বাচন কমিশনে চিঠি লিখেছিলেন মমতা, তার সঙ্গে চন্দ্রিমার পদত্যাগের কী সম্পর্ক?
Basirhat News: ইছামতীর তীরে বুলডোজারের তাণ্ডব! একের পর এক অবৈধ হোটেল গুঁড়িয়ে দিল প্রশাসন