Ayushman Bharat: আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ডের জন্য অনলাইন ও অফলাইন—দুইভাবেই আবেদন করা যায়। আবেদনের সময় আধার কার্ড, মোবাইল নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দিতে হয়।
রাজ্যে পালাবদলের পরই কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধে রাজ্যবাসী পাবেন। এমনটাই ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই কেন্দ্রের জনপ্রিয় প্রকল্পগুলির অন্যতম আয়ুষ্মান ভারত হেলথ কার্ড নিয়ে এই রাজ্যের মানুষ আশায় বুক বাঁধতে শুরুকরেছিল। রাজ্যবাসীর কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্য়োগে রাজ্যে শুরু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প।
210
জুলাই থেকে শুরু
নবান্ন সূত্রের খবর আগামী জুলাই মাস থেকে শুরু হতে পারে আয়ুষ্মান ভারত প্রকল্প। হাতে আর বেশি দিন নেই। কিন্তু কীভাবে আবেদন করবেন, কারা কারা এই প্রকল্পের সুবিধে পাবেন, আবেদনের জন্য কী কী তথ্য প্রয়োজন- এক ঝলকে দেখুন।
310
অনলাইনে আবেদন
আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করা যাবে। অফলাইনে এই প্রকল্পের জন্য় আবেদন করা যাবে কিনা তা এখনও ঘোষণা করেনি রাজ্যের বিজেপি সরকার। আয়ুষ্মান ভারত প্রকল্পের আবেদনের জন্য যেতে হবে ABHA - অর্থাৎ আয়ুষ্মান ভারত হেলথ অ্য়াকাউন্টের অফিসিয়াল ওয়েবসাইট- https://abdm.gov.in/-এ। সেখান থেকে আবেদন করা যাবে।
আয়ুষ্মান ভারতের ওয়েবসাইটে গিয়ে প্রথমেই Apply for ABHA Card Online-এই অপশনে যেতে হবে। তারপর আধার কার্ডের নম্বর দিয়ে তা রেজিস্ট্রার করাতে হবে। তবে প্রথমেই আধার নম্বর ভেরিফাই করাতে হবে।
510
দ্বিতীয় ধাপ
তারপরই আবেদনকারীর ব্যক্তিগত তথ্য দিতে হবে। ইউজার নেম আর পাসওয়ার্ড তৈরি করতে হবে। আয়ুষ্মান ভারত আইডি জেনারেট করতে হবে। তারপরই কার্ড ডাউনলোড করা যাবে।
610
কারা কারা আবেদন করতে পারবেন?
আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য সকলেই আবেদন করতে পারবেন- এমনটা নয়। আবেদনের যোগ্যরা হলেনঃ
ভূমিহীন ও দিনমজুর পরিবার
তফসিলি জাতি ও উপজাতি পরিবার
কাঁচা ও এক কামরার বাড়িতে বসবাসকারী পরিবার
৭০ উর্ধ্ব সকলে সকল ব্যক্তি ও মহিলা
710
আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধে
এই প্রকল্পের মাধ্য়মে আবেদনকারী প্রত্যেক পরিবারকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। এরজন্য কার্ডের তালিকাভুক্ত হাসপাতালে ভর্তির জন্য কোনও নগদ অর্থের প্রয়োজন নেই। অর্থাৎ আবেদনকারী ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পাবেন।
810
চিকিৎসা পরিষেবা
চিকিৎসা পরিষেবার পাশাপাশি পরীক্ষা, অপারেশ ও ওষুধ খরচ দিতে হবে কার্ড হাতে থাকা পরিবারগুলিকে। ভর্তি হওয়ার ৩ দিন আগে থেকে পরবর্তী ১৫ দিন পর্যন্ত ওষুধ ও পরীক্ষা খরচ - সমস্ত কিছুই হয় বিনামূল্যে।
910
আয়ুষ্মান ভারত কার্ডের জন্য় এই নথিগুলি প্রয়োজন
আধার কার্ড - পরিবারের সকল সদস্য, যাদের নাম তালিকায় রয়েছে , তাদের সকলের আধার কার্ড বাধ্যতামূলক
রেশন কার্ড- পারিবারিক পরিচয় বা ফ্যামিলি কম্পোজিশন প্রমাণের জন্য রেশন কার্ড প্রয়োজন
মোবাইল নম্বর - আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর দিতে হবে ওটিপির জন্য
পাসপোর্ট ছবি - আবেদনকারীর সাম্প্রতীক তোলা পাসপোর্ট সাইজ ছবি
বাকি তথ্য়- কিছু নির্দিষ্ট ক্ষেত্রে ঠিকানার প্রমাণ, জাতিগত শংসাপত্র, অথবা আয়ের প্রমাণপত্র প্রয়োজন হতে পারে
1010
মুখ্যমন্ত্রীর ঘোষণা
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বর্তমানে স্বাস্থ্যসাথী প্রকল্প সুবিধেপ্রাপ্ত ৬ কোটি মানুষকেও আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড দেওয়া হবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.