মোবাইলের নেশা ও হস্টেল থেকে মুক্তি পাওয়ার ছক! কৃষ্ণনগরে প্রথম শ্রেণীর খুদেকে নৃশংস খুন দুই ‘দিদি’র

Published : Jun 09, 2026, 04:57 PM IST

 নদিয়ার কৃষ্ণনগরের একটি হস্টেলে প্রথম শ্রেণির এক ছাত্রের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মোবাইল ফোন ব্যবহার নিয়ে বিবাদের জেরে দুই নাইনের ছাত্রী প্রথম শ্রেণীর ৭ বছরের নাবালিকা ওই ছাত্রকে হত্যা করেছে। 

PREV
110
কৃষ্ণনগরে ছাত্রী খুন

গরমের ছুটি শেষের পরেই হোস্টেলে ফিরলেই নৃশংসভাবে খুন করা হয়েছে ক্লাস ওয়ানের এক ছাত্রীকে। এই ঘটনায় মূল অভিযুক্ত স্কুলেরই নবম শ্রেণীর দুই ছাত্রী। কিন্তু কেন আবাসিক ছাত্রীকে নৃশংসভাবে খুন করা হল- তার উত্তর খুঁজতে গিয়ে রীতিমত চোখ কপালে উঠল তদন্তকারীদের।

210
খুনের ধরন

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে হোস্টেলে শৌচাগারে একটি বালতির মধ্যে মাথা ধরে চুবিয়ে রেখে শ্বাসরোধ করে খুনের করা হয়েছিল প্রথম শ্রেণীর ছাত্রীকে। এই ছাত্রীর মৃত্যুর নিশ্চিত করতে অভিযুক্তরা ব্লেড দিয়ে হাতের শিরা কেটে দেয়। তারপর ছাত্রীকে এই অবস্থায় শৌচাগারের মধ্যে রেখে সেখান থেকে চলে আসে।

310
২ অভিযুক্ত ধৃত

দীর্ঘক্ষণ ক্লাস ওয়ানের ছাত্রীর খোঁজ না পেয়ে শেষপর্যন্ত শৌচাগার থেকেই হোস্টেলেরই ওয়ার্ডন মৃতদেহ উদ্ধার করে। তারপর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশের জিজ্ঞাসাবাদে ক্লাস নাইনের দুই ছাত্রী নিজেদের অপরাধ শিকার করে। কিন্তু কেন খুন করা হয়েছে? তার উত্তর খুঁজতে গিয়ে মাথায় হাত পড়ল পুলিশের।

410
মোবাইল আসক্তি!

প্রাথমিক তদন্তে পুলিশের হাতে আসা তথ্য হল - প্রেম টিকিয়ে রাখতেই মোবাইল আসক্তি। আর তারই টানাপোড়েনে প্রাণ গেল ৭ বছরের বালিকার। পুলিশ সূত্রের খবর, দুই নাবালিকার একজনের প্রেমের সম্পর্ক ছিল। গরমের ছুটিতে বাড়িতে থাকার সময় বোমাইল ফোনের মাধ্যমে দিনরাত প্রেমিকের সঙ্গে কথা বলত। কিন্তু হোস্টেল জীবনে তার ছন্দপতন হয়।

510
প্রেমের পথে বাধা

হোস্টেলে ফিরেও প্রেমিকের সঙ্গে যোগাযোগ রাখার জন্য লুকিয়ে মোবাইল ব্যবহারের প্ল্যান ছিল। হয়তো মোবাইলে প্রেমিকের সঙ্গে কথাও বলেছিল। কিন্তু ৭ বছরের বালিকা তা জেনে গিয়েছিল। তাই প্রেম - সম্পর্কের কথা যাতে ফাঁস না হয়ে যায় তারজন্যই ৭ বছরের ছাত্রীকে সরিয়ে দেওয়ার প্ল্যানও করেছিল। হোস্টেলে বিশৃঙ্খলা ঘটিয়ে সেখান থেকে চম্পট দেওয়ার পরিকল্পনাও ছিল। তেমনই জানাচ্ছে পুলিশ সূত্র।

610
রহস্যময় খাতা উদ্ধার

পুলিশ গতকালই দুই ছাত্রীকে আটক করে। হোস্টেলে তাদের ঘরে তল্লাশি চালায়। সেখান থেকেই উদ্ধার হয় খাতা আর ডায়েরি। একটি ডায়েরিতে লেখা, 'বিরাট কিছু ঘটতে চলেছে।' অন্য একটি পাতায় লেখা রয়েছে, 'বন্ধ হবে হোস্টেল'। তবে এখানেই শেষ নয়, ছাত্রীদের ঘর থেকে উদ্ধার হয়েছে একটি ছোঁড়া পাতা। তাতে লেখা রয়েছে,'যা হচ্ছে সকলেই অবাক হয়ে যাবে। ' এগুলি দেখে তদন্তকারীদের অনুমান, ৭ বছরের ছাত্রীকে খুন রীতিমত পরিকল্পনা করেই করেছিল দুই ছাত্রী।

710
মোবাইল আসক্তি

পুলিশ জানতে পেরেছে হোস্টেল থেকে বাড়ি ফিরলেই দুই ছাত্রীই মোবাইলে ডুবে যেত। সোশ্যাল মিডিয়ায় বিভোর হয়ে থাকত। কিস্তু মিশনারি স্কুলের হোস্টেল, ছিল যথেষ্ট কড়া। সেখানে মোবাইল ব্যবহার ছিল নিষিদ্ধ। তাই হোস্টেল সম্পর্কে অনীহা ছিল দুই পড়ুয়ার।

810
ব্লেড তৈরি

পুলিশ সূত্রের খবর, স্কুলের হোস্টেলে ব্লেড ছিল না। পেনশিল শার্পনার থেকে ধারালো অংশ দুই ছাত্রী খুলে বার করে নিয়ে তৈরি করেছিল ব্লেড। সেই ব্লেড দিয়েই হাতের শিরা কেটে দেয় প্রথম শ্রেণীর ছাত্রীর।

910
তদন্তের গতিপ্রকৃতি

তদন্তকারী এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, তদন্তের সবক’টি দিকই তাঁরা খোলা রাখছেন। বয়ঃসন্ধির মনস্তাত্ত্বিক জটিলতা যেমন রয়েছে, তেমনই ওই নাবালিকার প্রেমের সম্পর্ক এবং হস্টেলের মোবাইল-বিবাদের বিষয়টিও অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি স্কুলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার কাজও সমান তালে চলছে।

1010
হোস্টেল থেকে উদ্ধার দেহ

শনিবার ভোরে হোস্টেল থেকে উদ্ধার হয় প্রথম শ্রেণীর দেহ। তারপরই গ্রেফতার করা হয় দুই পড়ুয়াকে। এই ঘটনার তদন্ত এখনও চলছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories