Ayushman Bharat: আয়ুষ্মান ভারতে নাম নথিভুক্ত করতে চান? কীভাবে নাম উঠবে, আপনাকে কী করতে হবে জানুন

Published : Aug 17, 2026, 09:32 AM IST

Ayushman Bharat: রবিবার থেকে রাজ্যে চালু আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। কীভাবে যাচাই হবে উপভোক্তাদের নাম, কারা পাবেন ৫ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসা সুবিধা, জেনে নিন বিস্তারিত।

PREV
110
রবিবার থেকে রাজ্যে চালু আয়ুষ্মান ভারত

আগের ঘোষণামতোই রবিবার, ১৬ অগস্ট থেকে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যবিমা যোজনা আয়ুষ্মান ভারত রাজ্যে চালু হয়ে গেল রাজ্য। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বিকেলে এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এই প্রকল্পের জন্য কীভাবে নাম নথিভুক্ত করতে হবে, নাম না থাকলে কী করতে হবে তাই এক নজরে দেখুন।

210
তথ্যভান্ডারে নাম থাকলে সরাসরি কার্ড ডাউনলোড

নির্দিষ্ট সূচকের ভিত্তিতে প্রকল্পের তথ্যভান্ডারে নাম থাকলে উপভোক্তারা নির্দিষ্ট ওয়েবসাইট থেকে সরাসরি আয়ুষ্মান ভারতের কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। নাম না থাকলে এই কাজগুলি করতে

310
নাম না থাকলে কী করতে হবে?

নাম না থাকলে রেশন কার্ডের তথ্যভান্ডার খতিয়ে দেখা হবে। তথ্যভান্ডারে নাম না থাকলে, ২০১৩ সালের জাতীয় খাদ্যসুরক্ষা আইনের আওতায় থাকা রেশন কার্ডের তথ্যভান্ডারে সেই নাম আছে কি না, তা যাচাই করা হবে।

410
মূল শর্ত রেশন কার্ডে নাম থাকা

রেশন কার্ডের তালিকায় নাম থাকলে ই-কেওয়াইসি পরীক্ষা। নাম থাকলে দেখা হবে বাড়ি বাড়ি গিয়ে ই-কেওয়াইসি যাচাইয়ের কাজ হয়েছে কি না।

510
ই-কেওয়াইসি হয়ে গেলে কার্ডের জন্য অপেক্ষা

ই-কেওয়াইসি হয়ে থাকলে কার্ডের জন্য উপভোক্তাকে অপেক্ষা করতে হবে। প্রয়োজনে নির্দিষ্ট সাইটে গিয়ে স্টেটাস পরীক্ষা করা যাবে। ই-কেওয়াইসি সম্পন্ন হয়ে থাকলে উপভোক্তাকে কার্ডের জন্য অপেক্ষা করতে হবে। প্রয়োজনে নির্দিষ্ট সাইটে গিয়ে স্টেটাস পরীক্ষা করা যাবে।

610
ই-কেওয়াইসি না হলে কী করণীয়

ই-কেওয়াইসি না হয়ে থাকলে বুঝতে হবে যাচাইপ্রক্রিয়া এখনও শেষ হয়নি। সে ক্ষেত্রে আগে ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

710
মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যবিমা যোজনা

যাঁদের নাম জাতীয় খাদ্যসুরক্ষা আইনের তথ্যভান্ডারেও নেই, তাঁরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার জন্য পৃথকভাবে আবেদন করতে পারবেন। শুভেন্দু অধিকারী বলেছিলেন, যারা আয়ুষ্মান ভারতের সুবিধে পাবেন না তাদের জন্য রয়েছে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যবিমা যোজনা।

810
কতজন পাবেন প্রকল্পের সুবিধা?

মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারতের সুবিধা পাবে প্রায় ১ কোটি ৪৩ লক্ষ পরিবার, অর্থাৎ প্রায় ৬ কোটি রাজ্যবাসী। পাশাপাশি ৮০ লক্ষ মানুষ পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার সুবিধা।

910
চিকিৎসা পরিষেবা

এই দু'টি প্রকল্পে দেশের ৩৮,৬০৪টি হাসপাতালে চিকিৎসা মিলবে। আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারগুলি সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাবে।

1010
কারা পাবেন এই সুবিধা?

ভূমিহীন ও দিনমজুর পরিবার, তফসিলি জাতি ও জনজাতিভুক্ত পরিবার, কাঁচাবাড়ি বা এক কামরার বাড়িতে বসবাসকারীরা, যে পরিবারে ১৬-৫৯ বছর বয়সি কোনও রোজগেরে পুরুষ সদস্য নেই— তাঁরা প্রকল্পের আওতায় আসবেন। এ ছাড়া ৭০ বছরের ঊর্ধ্বে সমস্ত প্রবীণ নাগরিকও এই প্রকল্পের সুবিধা পাবেন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories